মোদি-আদানির প্রতারণা ও মণিপুরে দাঙ্গা পরিস্থিতি নিয়ে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির উদ্যোগে রাজভবন অভিযান

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সর্ব ভারতীয় কংগ্রেস কমিটির নির্দেশে কেন্দ্রীয় সরকারের দুর্নীতির প্রতিবাদে বুধবার দেশের প্রতিটা রাজ্যের রাজ্যপালের নিকট কংগ্রেস দল গণডেপুটেশন প্রদান কর্মসূচি পালিত হচ্ছে। তারই পরিপ্রেক্ষিতে রাজ্যেও রাজভবন অভিযান করেছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস।  

বুধবার সর্ব ভারতীয় কংগ্রেস কমিটির নির্দেশে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির উদ্যোগে রাজভবন অভিযান অনুষ্ঠিত হয়। এই অভিযানটি শুরু হয় আগরতলা প্রেস ক্লাবের সামনে থেকে তারপর রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে সার্কিট হাউজের সামনে এক সভায় মিলিত হয়। এদিনের অভিযানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহাসহ প্রদেশ কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা।

এদিন সাংবাদিকদের মুখুমুখি হয়ে আশীষ কুমার সাহা বলেন, আদানীর অর্থনৈতিক দুর্নীতি ও প্রতারণা এবং মনিপুর ইস্যু নিয়ে সংসদ উত্তাল হলেও প্রধানমন্ত্রী এই বিষয়ে নিশ্চুপ এবং আদানির দুর্নীতি ও প্রতারণার বিষয়ের পাশাপাশি মণিপুরের অশান্ত অবস্থা নিয়ে প্রধানমন্ত্রী কোনো মন্তব্য করছেন না।

তাই সারা দেশের রাজ্যপালের কাছে গিয়ে মোদি- আদানির প্রতারণা ও মণিপুরে দাঙ্গা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর কোনো বক্তব্য না থাকার বিষয়ে জনমত গঠনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

হরমুজ প্রণালী দিয়ে মানবিক সহায়তা পরিবহনে সম্মত ইরান

জনতার কলম ওয়েবডেস্ক :- বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ...

বালেন্দ্র শাহ সরকারের প্রথম সিদ্ধান্তেই গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী

জনতার কলম ওয়েবডেস্ক :- নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী ও সিপিএন-ইউএমএল-এর...

আবুধাবিতে জেলেনস্কি-শেখ মোহাম্মদের বৈঠক, আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা

জনতার কলম ওয়েবডেস্ক :- সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট...

পশ্চিম এশিয়া সংঘাতে উত্তেজনা, বিশ্ববাজারে তেলের দামে ঊর্ধ্বগতি

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের প্রেক্ষাপটে...