মেয়াদোত্তীর্ণ ইনজেকশন গর্ববতী মহিলাকে পুষ, দোকানের বিরুদ্ধে থানায় মামলা

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজধানীর বিভিন্ন ওষুধের দোকানগুলিতে মেয়াদোত্তীর্ণ ওষুধের রমরমা বাণিজ্য চলছে। রোগী কিংবা রোগীর পরিবার ওষুধের এক্সপেয়ারি ডেট না দেখলেই বিপদ। লাল বাহাদুর চৌমুহনী সংলগ্ন একটি ওষুধের দোকান থেকে মেয়াদ উত্তীর্ণ ইনজেকশন দেওয়া হয় এক রোগিনীকে। নাম রুবি দেব। উনার স্বামী এই অভিযোগ করেছেন।

ইনজেকশনটি পুশ করার পর দেখা যায় গত মার্চ মাসেই এর মেয়াদ চলেগেছে। এই অবস্থায় রোগিণীর পরিবার বিষয়টি পূর্ব আগরতলা থানায় জানিয়েছেন। যদিও পুলিশ এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি। এদিকে দোকান মালিকও বিষয়টির পরিণতি কি হবে তা ডাক্তার ও ভগবানের উপর ছেড়ে দেন। এখন স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে ড্রাগ ইন্সপেক্টরদের ভূমিকা নিয়ে? কি করেন তারা?

মেয়াদোত্তীর্ণ ওষুধ কিংবা ইঞ্জেকশনে রোগীর কোনো বিপদ হলে কে নেবে এর দায়ভার? খোদ রাজধানীর বুকে একটি প্রতিষ্ঠিত দোকানে এই ভাবে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি হচ্ছে। জীবনদায়ী ওষুধ নিয়ে এই ধরনের প্রতারনা আরো বেশ কিছু দোকানে চলছে বলে অভিযোগ। এমনও শোনা যাচ্ছে ওষুধের পাতার মেয়াদ উত্তীর্ণ তারিখ স্পিরিট দিয়ে মুছে ফেলে নতুন তারিখ দেওয়া হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ধুরন্ধর: দ্য রিভেঞ্জ—বিশ্বব্যাপী বক্স অফিসে ঝড়, এক সপ্তাহেই ১০৮৮ কোটির রেকর্ড

জনতার কলম ওয়েবডেস্ক :-আদিত্য ধর পরিচালিত এবং রণবীর সিং...

মঙ্গলখালি খুনে বড় সাফল্য, মূল অভিযুক্ত গ্রেপ্তার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলখালি খুনের ঘটনায়...

জেওর বিমানবন্দর উদ্বোধনে মোদির তোপ: সপা-কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ

জনতার কলম ওয়েবডেস্ক :-গৌতম বুদ্ধ নগরের জেওরে নয়ডা ইন্টারন্যাশনাল...

অস্ট্রেলিয়ায় তেল সংকটের আশঙ্কা, জ্বালানি নিরাপত্তায় নতুন পদক্ষেপ আলবানিজ সরকারের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের প্রভাব...