মূর্তি ভাঙ্গাকে কেন্দ্র করে রাতের আঁধারে দুষ্কৃতকারীদের আগুনে পুড়ল সংখ্যালঘুদের বাড়ি ঘর, এলাকায় জারি ১৪৪ ধারা 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মূর্তি ভাঙ্গাকে কেন্দ্র করে রাতের আঁধারে দুষ্কৃতকারীদের আগুনে পুড়ল কিছু লোকের বসত ঘর, দোকান, গাড়ি। ঘটনা রবিবার রাতে জিরানিয়া মহকুমার রানীরবাজারে। অভিযোগ লুট করে নিয়ে যায় দুষ্কৃতকারীরা নগদ টাকা সহ বিভিন্ন জিনিস। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৪৪ ধারা জারি করেছে পশ্চিম জেলা প্রশাসন। রানিরবাজার কইতরাবাড়ি এলাকায় রয়েছে একটি কালি মন্দির।

এলাকাটি মিশ্র জনবসতী। অভিযোগ কে বা কারা মূর্তির মাথা ভেঙে দিয়েছে। একে কেন্দ্র করে রবিবার সন্ধ্যায় সেখানে বৈঠক হয় সকলে মিলে। অভিযোগ এরই মধ্যে রাতের বেলা দুষ্কৃতকারীরা রানীরবাজার দুর্গানগর ও অষ্টমঙ্গল এলাকায় কিছু লোকজনের বাড়িতে হামলা চালায়। ব্যাপক ভাঙচুর অগ্নিসংযোগ করে ৮-১০ টি বাড়িতে। কোনক্রমে আক্রান্ত বাড়ির লোকজন ঘর থেকে বের হয়ে জীবন রক্ষা করেন।

অভিযোগ পুড়িয়ে দেওয়া হয় গাড়ি, দোকান। আরও অভিযোগ ক্ষতিগ্রস্তদের ঘরে থাকা টাকা সহ বিভিন্ন জিনিস নিয়ে যায় দুষ্কৃতকারীরা। ঘটনার খবর পেয়ে ছুটে যায় বিশাল পুলিস বাহিনী। ছুটে আসে দমকল কর্মীরা। তারা আগুন আয়ত্বে আনেন। পরে ঘটনাস্থলে যান পশ্চিম জেলার পুলিশ সুপার ,অতিরিক্ত পুলিশ মহানির্দেশক সহ পুলিস, টি এস আর, সি আর পি এফ। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

এদিকে পরিস্থিতি মোকাবিলায় জিরানিয়া মহকুমায় ১৪৪ ধারা জারি করেছে পশ্চিম জেলা প্রশাসন। এদিকে ঘটনাস্থলে রাতেই ছুটে গেছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। দাবি উঠেছে ঘটনার তদন্ত ক্রমে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার। এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। মোতায়েন রয়েছে বিশাল পুলিস।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

হরমুজ প্রণালী দিয়ে মানবিক সহায়তা পরিবহনে সম্মত ইরান

জনতার কলম ওয়েবডেস্ক :- বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ...

বালেন্দ্র শাহ সরকারের প্রথম সিদ্ধান্তেই গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী

জনতার কলম ওয়েবডেস্ক :- নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী ও সিপিএন-ইউএমএল-এর...

আবুধাবিতে জেলেনস্কি-শেখ মোহাম্মদের বৈঠক, আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা

জনতার কলম ওয়েবডেস্ক :- সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট...

পশ্চিম এশিয়া সংঘাতে উত্তেজনা, বিশ্ববাজারে তেলের দামে ঊর্ধ্বগতি

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের প্রেক্ষাপটে...