মুখ্যমন্ত্রী সমীপেষু কর্মসূচিতে চিকিৎসা, উচ্চশিক্ষার জন্য সরকারি সহায়তা নিশ্চিত করে ফিরে গেলেন সাহায্য প্রত্যাশীরা

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-মুখ্যমন্ত্রী সমীপেষু কর্মসূচির ৪৬তম পর্বে আজও সমস্যাপীড়িত মানুষের সাথে সরাসরি কথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নানাবিধ সমস্যা নিয়ে সাহায্য প্রত্যাশীগণ এসেছিলেন মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে। চিকিৎসা, শিক্ষা, জমি সহ বিভিন্ন বিষয়ে মুখ্যমন্ত্রী সমস্যাপীড়িতদের সাথে কথা বলে তাদের সমস্যার তাৎক্ষণিক সমাধানে উদ্যোগ গ্রহণ করেন।

শান্তিরপাড়ার দুলাল চৌধুরীর ছেলে প্রিয়ম চৌধুরী উচ্চমাধ্যমিক পরীক্ষায় উল্লেখযোগ্য ফলাফল করার পাশাপাশি সর্বভারতীয় স্তরের জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন (জে.ই.ই.) মেন এবং জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন (জে.ইই) অ্যাডভান্স পরীক্ষায় যোগ্যতা অর্জন করে আই.আই.টি-তে পড়ার সুযোগ পেয়েছেন। তবে আর্থিক অস্বচ্ছলতার কারণে ছেলের লেখাপড়ার ব্যয়ভার বহণ করা কষ্টকর হচ্ছে জেনে মুখ্যমন্ত্রী সাথে সাথে মুখ্যমন্ত্রীর সচিব ড. পি. কে. চক্রবর্তীকে এই ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশ দেন।

জিরানীয়ার চম্পকনগরের চন্দনা দেবনাথ হৃদরোগে আক্রান্ত তার কন্যার চিকিৎসার জন্য সহায়তার আর্জি নিয়ে মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন। চন্দনা দেবনাথের কন্যার হার্টে দু’টি ছিদ্র আছে বলে চিকিৎসকরা জানিয়েছেন এবং অপারেশনের পরামর্শ দিয়েছেন। আর.বি.এস.কে.-এর সাহায্য নিয়ে একটি ছিদ্রের অপারেশন করা হয়েছে। কিন্তু আর্থিক অস্বচ্ছলতার কারণে অপর ছিদ্রটির অপারেশন করা সম্ভব হয়নি বলে মুখ্যমন্ত্রীর কাছে জানালে মুখ্যমন্ত্রী সাথে সাথে আর.বি.এস.কে.-এর মাধ্যমে চন্দনা দেবনাথের কন্যার চিকিৎসায় প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা নিশ্চিত করেন।

কিডনির অসুখে আক্রান্ত জোলাইবাড়ির সুব্রত মহাজন এসেছিলেন চিকিৎসায় সহায়তার আর্জি নিয়ে। সুব্রত’র দু’টি কিডনি বিকল হয়ে গেছে এবং চিকিৎসকরা তাকে কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছেন। সুব্রত’র সমস্যার কথা শুনে মুখ্যমন্ত্রী জিবি হাসপাতালের মেডিক্যাল সুপারের সাথে কথা বলে তার চিকিৎসায় প্রয়োজনীয় সাহায্যের আশ্বাস দেন।

বিলোনীয়ার শিল্পী মজুমদার (সেন) তার স্বামীর চিকিৎসায় সাহায্য চাইলে মুখ্যমন্ত্রী রাজ্যেই তার স্বামীর চিকিৎসা করানোর পরামর্শ দেন। লঙ্কামুড়ার জয়দ্বীপ দেবনাথ, অভয়নগরের মতিলাল দেববর্মা তার ছেলের চিকিৎসায় সহায়তার আর্জি জানালে মুখ্যমন্ত্রী তাদের চিকিৎসায় প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন। তাছাড়াও আগরতলার সোমেন সাহা, টাউন প্রতাপগড়ের মণিদীপা চৌধুরী সহ আরও অনেকে মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে তাদের সমস্যা সমাধানে আশ্বস্ত হন।

আজকের মুখ্যমন্ত্রী সমীপেষু কর্মসূচিতে মুখ্যমন্ত্রীর সচিব ড. পি. কে. চক্রবর্তী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব কিরণ গিত্যে, সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের অতিরিক্ত অধিকর্তা এল, রাঞ্চল, স্বাস্থ্য অধিকর্তা ডা. তপন মজুমদার, জিবিপি হাসপাতালের মেডিক্যাল সুপার ডা. শঙ্কর চক্রবর্তী, আই.জি.এম. হাসপাতালের মেডিক্যাল সুপার ডা. দেবাশ্রি দেববর্মা, অটল বিহারী বাজপেয়ী রিজিওন্যাল ক্যান্সার হাসপাতালের মেডিক্যাল সুপার ডা. এস দেববর্মা, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এবং মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার সংশ্লিষ্ট আধিকারিকগণ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ধুরন্ধর: দ্য রিভেঞ্জ—বিশ্বব্যাপী বক্স অফিসে ঝড়, এক সপ্তাহেই ১০৮৮ কোটির রেকর্ড

জনতার কলম ওয়েবডেস্ক :-আদিত্য ধর পরিচালিত এবং রণবীর সিং...

মঙ্গলখালি খুনে বড় সাফল্য, মূল অভিযুক্ত গ্রেপ্তার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলখালি খুনের ঘটনায়...

জেওর বিমানবন্দর উদ্বোধনে মোদির তোপ: সপা-কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ

জনতার কলম ওয়েবডেস্ক :-গৌতম বুদ্ধ নগরের জেওরে নয়ডা ইন্টারন্যাশনাল...

অস্ট্রেলিয়ায় তেল সংকটের আশঙ্কা, জ্বালানি নিরাপত্তায় নতুন পদক্ষেপ আলবানিজ সরকারের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের প্রভাব...