মামলায় নারাজ পুলিশ! সালিশির মাধ্যমে মীমাংসার পরামর্শ পূর্ব মহিলা থানার, ক্ষোভ প্রকাশ আক্রান্ত যুবতীর .

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সুশাসনের রাজ্যে মামলা লিপিবদ্ধ না করে থানা থেকে উল্টো সালিশির মাধ্যমে মীমাংসার পরামর্শ দেওয়ার অভিযোগ। কাঠগড়ায় পূর্ব আগরতলা মহিলা থানা। জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে আক্রান্ত মা-মেয়ে। মামলা দায়ের পূর্ব আগরতলা থানায়। ঘটনাটি ঘটে রাজধানীর রবীন্দ্রনগর এলাকায়।

আক্রান্ত যুবতী জানান ১৯ নভেম্বর তাদের প্রতিবেশী নন্দলাল দেবনাথ ও তার পরিবার পরিজনরা জায়গা নিয়ে বিবাদকে কেন্দ্র করে তাদের উপর আক্রমণ চালায়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আক্রান্ত যুবতী পূর্ব আগরতলা থানায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করে। অভিযোগ পূর্ব মহিলা থানার পুলিশ মামলা লিপিবদ্ধ করতে অস্বীকার করে।

থানা থেকে তাদেরকে জানিয়ে দেওয়া হয় এলাকায় শালিসি সভা করে ঘটনা মীমাংসা করে নেওয়ার জন্য। আক্রান্ত যুবতী আরও জানায় সে থানায় অভিযোগ পত্র জমা দিলেও, পুলিশ অভিযোগ পত্রের রিসিভ কপি দিতে চাইছে না। পূর্ব মহিলা থানার পুলিসের ভূমিকায় ক্ষোভ জানান তারা।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

কাফ ইনজুরিতে ভুগছেন ধোনি, শুরুর ম্যাচ মিস করার সম্ভাবনা

জনতার কলম স্পোর্টসডেস্ক :-আইপিএল ২০২৬-এর শুরুতেই বড় ধাক্কা চেন্নাই...

আইপিএল নিয়ে নরম অবস্থান, সম্প্রচারে নিষেধাজ্ঞা উঠল বাংলাদেশে

জনতার কলম স্পোর্টসডেস্ক :-বাংলাদেশে আসন্ন আইপিএল সম্প্রচার নিয়ে আর...

জম্মুতে প্রথম আন্তর্জাতিক হাফ ম্যারাথন, দৌড়াবে প্রায় ৪ হাজার প্রতিযোগী

জনতার কলম স্পোর্টসডেস্ক :-জম্মুতে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে...

মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন: ইরান-ইসরায়েল সংঘাতে যুক্ত হুতি, বাড়ছে উত্তেজনা

জনতার কলম ওয়েবডেস্ক:- মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমেই তীব্র আকার ধারণ...