মানব পাচারের সাথে যুক্ত থাকায় ভারতীয় এক দালালকে আটক করল পুলিশ

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- অবৈধভাবে বাংলাদেশী নাগরিক ও রোহিঙ্গাদের ভারতের প্রবেশের ক্ষেত্রে সহযোগিতা করার অভিযোগ উঠে আসে ভারতীয় নাগরিক নাজমুল হোসেনের বিরুদ্ধে। অভিযোগ অনেকদিন ধরে দালালের কাজ করে আসছেন এই ব্যক্তি। বৃহস্পতিবার আগরতলা জী আর পি থানার পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে তাকে আদালতে সোপর্দ করে।

মানব পাচারের সাথে যুক্ত থাকায় ভারতীয় নাগরিককে আটক করল আগরতলা জিআরপি থানার পুলিশ। ধৃত মানব পাচারকারীর নাম নাজমুল হোসেন। তার বাড়ি সোনামুড়া থানার অন্তর্গত মতিনগর এলাকায়। সোনামুড়া থানার পুলিশ ও বিএসএফ-এর সহযোগিতা নিয়ে মতিনগর গিলামুরা এলাকা থেকে নাজমুল হোসেন নামে দালালকে গ্রেপ্তার করা হয়েছে।

জিআরপি থানায় দায়ের হওয়া একটি মামলার তদন্তে নাজমুল হোসেনের নাম উঠে এসেছে। সে বাংলাদেশী নাগরিক ও রোহিঙ্গাদের অবৈধভাবে রাজ্যে আসতে সহযোগিতা করে। একথা জানান জি আর পি থানার ওসি তাপস দাস।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ধুরন্ধর: দ্য রিভেঞ্জ—বিশ্বব্যাপী বক্স অফিসে ঝড়, এক সপ্তাহেই ১০৮৮ কোটির রেকর্ড

জনতার কলম ওয়েবডেস্ক :-আদিত্য ধর পরিচালিত এবং রণবীর সিং...

মঙ্গলখালি খুনে বড় সাফল্য, মূল অভিযুক্ত গ্রেপ্তার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলখালি খুনের ঘটনায়...

জেওর বিমানবন্দর উদ্বোধনে মোদির তোপ: সপা-কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ

জনতার কলম ওয়েবডেস্ক :-গৌতম বুদ্ধ নগরের জেওরে নয়ডা ইন্টারন্যাশনাল...

অস্ট্রেলিয়ায় তেল সংকটের আশঙ্কা, জ্বালানি নিরাপত্তায় নতুন পদক্ষেপ আলবানিজ সরকারের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের প্রভাব...