মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ প্রস্তুত রয়েছে : পর্ষদ সচিব

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে আগামী ২৪ ও ২৫ ফেব্রুয়ারি। আর পরীক্ষা শেষ হবে ২২ ও ১৮ মার্চ। বৃহস্পতিবার ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের তরফে এসংবাদ জানানো হয়। সংবাদ মাধ্যমের সামনে এনিয়ে বিস্তারিত জানান পর্ষদ সচিব। তিনি জানান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে চলছে।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ প্রস্তুত রয়েছে। বর্তমানে চলছে শেষ পর্যায়ের কাজ। আগামী ২৪ শে ফেব্রুয়ারি ইংরেজি পরীক্ষা দিয়ে শুরু হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আর ২৫ শে ফেব্রুয়ারি ইংরেজি পরীক্ষা দিয়ে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা।

সার্বিক বিষয়ে তথ্য দিতে গিয়ে বোর্ড সচিব দুলাল দে জানান , এখনো পর্যন্ত ২৯ হাজার ৬৪৭ জন মাধ্যমিক পরীক্ষার্থী এবং ২১ হাজার ৪৫৮ জন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর এডমিট রেডি হয়ে গেছে। তবে আরো কিছু বাড়বে সংখ্যা। অন্যদিকে তিনি জানান , এবারে অনলাইন প্রসেস করায় কিছু ক্ষেত্রে ছাত্রছাত্রীরা ফর্ম ফিলাপে অসমর্থ হয়। অধিকাংশ ক্ষেত্রে অনলাইন পেমেন্ট করতে গিয়ে সমস্যায় পড়তে হয় অনেককে। যার কারণে এখনো চলছে ফর্ম ফিলাপের কাজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

কাফ ইনজুরিতে ভুগছেন ধোনি, শুরুর ম্যাচ মিস করার সম্ভাবনা

জনতার কলম স্পোর্টসডেস্ক :-আইপিএল ২০২৬-এর শুরুতেই বড় ধাক্কা চেন্নাই...

আইপিএল নিয়ে নরম অবস্থান, সম্প্রচারে নিষেধাজ্ঞা উঠল বাংলাদেশে

জনতার কলম স্পোর্টসডেস্ক :-বাংলাদেশে আসন্ন আইপিএল সম্প্রচার নিয়ে আর...

জম্মুতে প্রথম আন্তর্জাতিক হাফ ম্যারাথন, দৌড়াবে প্রায় ৪ হাজার প্রতিযোগী

জনতার কলম স্পোর্টসডেস্ক :-জম্মুতে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে...

মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন: ইরান-ইসরায়েল সংঘাতে যুক্ত হুতি, বাড়ছে উত্তেজনা

জনতার কলম ওয়েবডেস্ক:- মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমেই তীব্র আকার ধারণ...