মহারাজগঞ্জ বাজারে বিপদজনক অবস্থায় ভেঙে আছে বিদ্যুতের খুঁটি হেলদোল নেই দপ্তরের 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজধানীর ব্যস্ততম মহারাজগঞ্জ বাজারে বিপদজনক অবস্থায় ভেঙে আছে বিদ্যুতের খুঁটি। অভিযোগ বিদ্যুৎ নিগমের স্থানীয় অফিসে জানানো হলেও কোন হেলদোল নেই। রাজধানীর মহারাজগঞ্জ বাজার এলাকায় বিপজ্জনক অবস্থায় রয়েছে একটি বিদ্যুৎ-র খুঁটি। জানা যায় শনিবার রাতে বিদ্যুৎ-এর খুঁটিটি ভেঙ্গে যায়। অনেকের ধারণা কোন গাড়ির ধাক্কায় হয়তো ভেঙেছে।

বর্তমানে অর্ধভগ্ন অবস্থায় রয়েছে খুঁটিটি। ফলে এলাকার বিদ্যুৎ সংযোগ ছিন্ন করে রাখা হয়েছে। স্থানীয়রা জানান হতে পারে শনিবার রাতে কোন গাড়ির ধাক্কায় বিদ্যুৎ-র খুঁটিটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে তাদের বর্তমানে অনেক সমস্যা হচ্ছে। অর্ধভগ্ন অবস্থায় বিপজ্জনক অবস্থায় রয়েছে খুঁটিটি। যে কোন সময় খুঁটিটি ভেঙ্গে পড়তে পারে।

এতে ঘটতে পারে অঘটন। স্থানীয়রা আরও জানান বিদ্যুৎ নিগম দপ্তের কর্মীদের অবগত করা হয়েছে। কিন্তু বিদ্যুৎ কর্মীরা ঘটনাস্থলে গিয়ে অর্ধভগ্ন খুঁটিটি দেখে চলে গেছে। এলাকায় বিদ্যুৎ না থাকার ফলে ব্যাপক সমস্যায় পড়তে হচ্ছে ব্যবসায়ীদের। প্রশ্ন উঠেছে খোদ রাজধানীতে এভাবে বিদ্যুৎ সমস্যা হলে সহজে অনুমেয় অন্যত্র কি হতে পারে।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ইন্ডিগো বিমানের জরুরি অবতরণে সরব রেণুকা, এয়ারলাইন্সের নিরাপত্তা নিয়ে প্রশ্ন

জনতার কলম ওয়েবডেস্ক :- ইন্ডিগো বিমানের ইঞ্জিন বিকল হয়ে...

ত্রিপুরায় মাদক ও মানি লন্ডারিং চক্রে ইডির কড়া পদক্ষেপ

জনতার কলম ওয়েবডেস্ক :- বৃহৎ পরিসরে গাঁজা পাচার ও অর্থপাচারের...

তৃণমূলের চাপে মালদায় পুলিশ পর্যবেক্ষক পরিবর্তন

জনতার কলম ওয়েবডেস্ক :- মালদা জেলার চারটি বিধানসভা কেন্দ্রে...

উত্তরাখণ্ডে ‘রেভিনিউ লোক আদালত’ উদ্বোধন, দ্রুত বিচারেই জোর ধামির

জনতার কলম ওয়েবডেস্ক :-উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি রাজ্যস্তরের...