মহান নেতা কমরেড মাও সে তুং-এর ১৩২তম জন্মদিন পালিত হলো সিপিআইএম রাজ্য দপ্তরে

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ সিপিআইএম রাজ্য দপ্তরে চিন সমাজতান্ত্রিক বিপ্লবের মহান নেতা কমরেড মাও সে তুং’র ১৩২তম জন্মদিন উদযাপন করা হয়েছে। উপস্থিত ছিলেন সিপিএম রাজ্য নেতা পবিত্র কর সহ অন্যান্য নেতৃত্বরা। প্রসঙ্গত, চীনের আগ্রাসন নীতি দিন দিন বাড়ছে। ভারত বিরোধী অবস্থানেরয়েছে চীন। এদিকে কিছুদিন পর পর ভারতের অরুণাচল প্রদেশ দখলের চেষ্টায় রয়েছে এই দেশ।

তাই ভারতের প্রায় সকল রাজনৈতিক দলই চীন বিরোধিতায় সুর চড়াচ্ছে। কিন্তু ঠিক বিপরীতভাবে ভারত বিরোধী চিনের প্রশংসায় মুখর সিপিআইএম নেতৃত্ব পবিত্র কর। আজ চিন সমাজতান্ত্রিক বিপ্লবের মহান নেতৃত্ব মাও সে তুং এর জন্মবার্ষিকী শ্রদ্ধার সঙ্গে পালন করল সিপিআইএম নেতৃত্বরা।

আগরতলা দশরথ ভবনে মাও সে তুং এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপস্থিত সিপিআইএম নেতৃত্বগণ। এদিন চীনের প্রশংসা ঝরে পড়ে সিপিআইএম নেতৃত্ব পবিত্র করের গলায়। সিপিআইএম নেতৃত্ব পবিত্র কর বলেন, আজকের সময়ে দাঁড়িয়ে যেখানে বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য কাজ চলছে, সেক্ষেত্রে মাও সে তুং বামপন্থীদের কাছে একজন শিক্ষক, প্রেরণাদায়ক। তাঁর থেকে শিক্ষা নিয়ে দলীয় নেতৃত্বে এগিয়ে যাবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ধুরন্ধর: দ্য রিভেঞ্জ—বিশ্বব্যাপী বক্স অফিসে ঝড়, এক সপ্তাহেই ১০৮৮ কোটির রেকর্ড

জনতার কলম ওয়েবডেস্ক :-আদিত্য ধর পরিচালিত এবং রণবীর সিং...

মঙ্গলখালি খুনে বড় সাফল্য, মূল অভিযুক্ত গ্রেপ্তার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলখালি খুনের ঘটনায়...

জেওর বিমানবন্দর উদ্বোধনে মোদির তোপ: সপা-কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ

জনতার কলম ওয়েবডেস্ক :-গৌতম বুদ্ধ নগরের জেওরে নয়ডা ইন্টারন্যাশনাল...

অস্ট্রেলিয়ায় তেল সংকটের আশঙ্কা, জ্বালানি নিরাপত্তায় নতুন পদক্ষেপ আলবানিজ সরকারের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের প্রভাব...