ভোটের লাভালাভের জন্য বিভাজনের রাজনীতি চলছে, শাসক গোষ্ঠী দেশকে লুট করছে : সুদীপ 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রতিদিন পালা করে রাজ্যের বিভিন্ন বিধানসভা এলাকায় হচ্ছে সংহতি পদযাত্রা। মান্দাই বিধানসভা এলাকায় কংগ্রেসের উদ্যোগে শুক্রবার সংহতি পদযাত্রা হয়। এদিন মান্দাই বিধানসভা এলাকায় সংগঠিত করা হয় সংহতি পদযাত্রা। এইদিন মান্দাই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কোবরা খামারবাজার থেকে শুরু হয় পদযাত্রা।

কৈতরবাড়ি দূর্গানগর স্কুল মাঠে গিয়ে শেষ হয় এই সংহতি পদযাত্রা। এদিন পদযাত্রায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ সহ অন্যান্যরা। কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ জানান ৩১ অক্টোবর থেকে রাজ্য জুড়ে সংহতি পদযাত্রা সংগঠিত করা হচ্ছে।

ভোটের লাভালাভের জন্য সমগ্র দেশের সাথে রাজ্যেও বিভাজনের রাজনীতি চলছে। এতে দেশ দুর্বল হচ্ছে। শাসক গোষ্ঠী দেশকে লুট করছে। এই অবস্থায় কংগ্রেস দল ঘরে বসে থাকতে পারে না। তাই কংগ্রেস রাস্তায় নেমেছে। এদিনের কর্মসূচীতে কংগ্রেস কর্মীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন: ইরান-ইসরায়েল সংঘাতে যুক্ত হুতি, বাড়ছে উত্তেজনা

জনতার কলম ওয়েবডেস্ক:- মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমেই তীব্র আকার ধারণ...

হরমুজ প্রণালী দিয়ে মানবিক সহায়তা পরিবহনে সম্মত ইরান

জনতার কলম ওয়েবডেস্ক :- বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ...

বালেন্দ্র শাহ সরকারের প্রথম সিদ্ধান্তেই গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী

জনতার কলম ওয়েবডেস্ক :- নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী ও সিপিএন-ইউএমএল-এর...

আবুধাবিতে জেলেনস্কি-শেখ মোহাম্মদের বৈঠক, আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা

জনতার কলম ওয়েবডেস্ক :- সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট...