ভারতের বিপক্ষে প্রথম টেস্টে চাপে দক্ষিণ আফ্রিকা, দ্বিতীয় দিনের শেষে স্কোর ৯৩/৭

Date:

জনতার কলম স্পোর্টস ডেস্ক :- ইডেন গার্ডেন্সে ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে গভীর চাপে দক্ষিণ আফ্রিকা। দিনের শেষে প্রোটিয়ারা দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট হারিয়ে তুলে রেখেছে মাত্র ৯৩ রান। ক্রিজে আছেন টেম্বা বাভুমা ২৯ এবং করবিন বোশ ১।** দক্ষিণ আফ্রিকার লিড দাঁড়িয়েছে ৬৩ রান।

এর আগে আজ ভারতের প্রথম ইনিংস গুটিয়ে যায় ১৮৯ রানে। দলের পক্ষে সর্বোচ্চ ৩৯ রান করেন কে.এল. রাহুল। ওয়াশিংটন সুন্দর যোগ করেন ২৯ রান।

গতকাল টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে অলআউট হয় ১৫৯ রানে। দুরন্ত ছন্দে ছিলেন ভারতীয় বোলাররা। জসপ্রিত বুমরাহ নেন পাঁচ উইকেট, আর মোহাম্মদ সিরাজ ও কুলদীপ যাদব দুটি করে উইকেট তুলে নেন।

টেস্টের তৃতীয় দিনে দুই দলের মধ্যে উত্তেজনা আরও বাড়বে। শুরুতেই উইকেট তুলে নিয়ে দক্ষিণ আফ্রিকাকে কম রানে থামাতে চাইবে ভারত, আর লিড বাড়াতে মরিয়া প্রোটিয়ারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ধুরন্ধর: দ্য রিভেঞ্জ—বিশ্বব্যাপী বক্স অফিসে ঝড়, এক সপ্তাহেই ১০৮৮ কোটির রেকর্ড

জনতার কলম ওয়েবডেস্ক :-আদিত্য ধর পরিচালিত এবং রণবীর সিং...

মঙ্গলখালি খুনে বড় সাফল্য, মূল অভিযুক্ত গ্রেপ্তার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলখালি খুনের ঘটনায়...

জেওর বিমানবন্দর উদ্বোধনে মোদির তোপ: সপা-কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ

জনতার কলম ওয়েবডেস্ক :-গৌতম বুদ্ধ নগরের জেওরে নয়ডা ইন্টারন্যাশনাল...

অস্ট্রেলিয়ায় তেল সংকটের আশঙ্কা, জ্বালানি নিরাপত্তায় নতুন পদক্ষেপ আলবানিজ সরকারের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের প্রভাব...