‘ভারতরত্ন’ বাবা সাহেব ডঃ ভীমরাও আম্বেদকরজীর জন্মবার্ষিকী পালন প্রদেশ কংগ্রেসের

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- যথাযোগ্য মর্যাদার সঙ্গে দেশের সংবিধান প্রণেতা বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর এর জন্ম জয়ন্তী পালন করলো প্রদেশ কংগ্রেস। এবছর ১৩৫ তম জন্মজয়ন্তী পালন করা হয়েছে। সোমবার সকালে আগরতলায় কংগ্রেস ভবনের সামনে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি পালন করা হয়। উপস্থিত সবাই আম্বেদকরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান।

ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীল কমল সাহা সহ অন্যান্ন নেতৃত্ব। আশীষ বাবু বলেন, ভারত রত্ন আম্বেদকর ছিলেন অর্থনীতিবিদ ও সমাজ সংস্কারক বর্তমান সময়ে দেশের সংবিধান আক্রান্ত। সংবিধানের উপর নানা ভাবে হস্তক্ষেপ করা হচ্ছে। মানুষের মৌলিক অধিকার হরণ করা হচ্ছে।

তাই কংগ্রেস দল এর বিরুদ্ধে লড়াই আন্দোলন চালিয়ে যাচ্ছে। দেশের সংবিধান যেন অক্ষুন্ন থাকে। সংরক্ষন প্রথা যেন বিলুপ্ত না হয়। উল্লেখ্য এদিনের এই অনুষ্ঠানে অবশ্য দলের রাজ্য স্তরের নেতাদের মধ্যে প্রদেশ সভাপতিছাড়া বিধায়কদের কাওকে দেখা যায়নি। অবশ্য দলের কোনো কেন্দ্রীয় নেতৃত্ব আসলে সমস্ত বিধায়করাই হাজির থাকেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ধুরন্ধর: দ্য রিভেঞ্জ—বিশ্বব্যাপী বক্স অফিসে ঝড়, এক সপ্তাহেই ১০৮৮ কোটির রেকর্ড

জনতার কলম ওয়েবডেস্ক :-আদিত্য ধর পরিচালিত এবং রণবীর সিং...

মঙ্গলখালি খুনে বড় সাফল্য, মূল অভিযুক্ত গ্রেপ্তার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলখালি খুনের ঘটনায়...

জেওর বিমানবন্দর উদ্বোধনে মোদির তোপ: সপা-কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ

জনতার কলম ওয়েবডেস্ক :-গৌতম বুদ্ধ নগরের জেওরে নয়ডা ইন্টারন্যাশনাল...

অস্ট্রেলিয়ায় তেল সংকটের আশঙ্কা, জ্বালানি নিরাপত্তায় নতুন পদক্ষেপ আলবানিজ সরকারের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের প্রভাব...