বিসিবি নির্বাচনে অংশ নেবেন আমিনুল ইসলাম বুলবুল

Date:

জনতার কলম ওয়েবডেস্ক:- বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আসন্ন বোর্ড নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। প্রথমে তিনি শুধুমাত্র নির্বাচনের আয়োজনের দায়িত্বে ছিলেন, তবে পরে মত বদলে এবার নিজেও পরিচালক পদে লড়বেন বলে জানিয়েছেন।

মঙ্গলবার সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের বুলবুল বলেন,“দেশের ক্রিকেটের প্রয়োজনে আরও কাজ করতে চাই। ইনশাআল্লাহ, আমরা অক্টোবরের প্রথম সপ্তাহে নির্বাচন করব এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করব।”তিনি আরও জানান, বিসিবি সভাপতি সরাসরি নির্বাচিত হন না। আগে ২৫ সদস্যের পরিচালনা পর্ষদ নির্বাচিত হয়, এরপর তারাই সভাপতি নির্বাচন করে।

 

বিসিবি নির্বাচনী কাঠামো:

ক্যাটাগরি-১: ঢাকাভিত্তিক ৭৬ জন কাউন্সিলর ১২ জন পরিচালক নির্বাচন করেন।

ক্যাটাগরি-২: ৮ বিভাগ ও ৬৪ জেলার প্রতিনিধি মিলে ১০ জন পরিচালক নির্বাচিত হন।

ক্যাটাগরি-৩: ‘অন্যান্য প্রতিনিধি’ কোটায় ১ জন পরিচালক নির্বাচিত হন।

জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মনোনীত হন ২ জন পরিচালক।

এইভাবে ২৫ সদস্যের পরিচালনা পর্ষদ গঠিত হয়। পরবর্তীতে তারাই বিসিবি সভাপতি নির্বাচন করেন।

 

প্রক্রিয়া অনুযায়ী:

নির্বাচনের ৩০ দিন আগে কাউন্সিলর মনোনয়নের নোটিশ দিতে হবে।

নির্বাহী কমিটি গঠিত নির্বাচন কমিশন নির্বাচনী তফসিল ঘোষণা, ভোটার তালিকা চূড়ান্ত এবং সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করবে।

উল্লেখ্য, সর্বশেষ বিসিবি নির্বাচন হয়েছিল ৬ অক্টোবর ২০২১। নিয়ম অনুযায়ী পরবর্তী নির্বাচন ৭ অক্টোবর ২০২৫-এর মধ্যে সম্পন্ন করতে হবে। এর আগে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালও বিসিবি নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

হরমুজ প্রণালী দিয়ে মানবিক সহায়তা পরিবহনে সম্মত ইরান

জনতার কলম ওয়েবডেস্ক :- বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ...

বালেন্দ্র শাহ সরকারের প্রথম সিদ্ধান্তেই গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী

জনতার কলম ওয়েবডেস্ক :- নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী ও সিপিএন-ইউএমএল-এর...

আবুধাবিতে জেলেনস্কি-শেখ মোহাম্মদের বৈঠক, আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা

জনতার কলম ওয়েবডেস্ক :- সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট...

পশ্চিম এশিয়া সংঘাতে উত্তেজনা, বিশ্ববাজারে তেলের দামে ঊর্ধ্বগতি

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের প্রেক্ষাপটে...