বিশ্ব মৎস্য দিবস” উদযাপন ত্রিপুরা সরকারের মৎস্য দপ্তরের উদ্যোগে

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রতিবছরের মতো এবারো বিশ্ব ফিসারি দিবস উদযাপন করা হয় রাজ্যে। বৃহস্পতিবার আগরতলার প্রজ্ঞাভবনে পালন করা হয় বিশ্ব ফিসারি দিবস। উপস্থিত ছিলেন মৎস্যমন্ত্রী সুধাংশু দাস। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন ত্রিপুরা রাজ্যে ৯৯ শতাংশ মানুষ মাছ খায়। মাছ ত্রিপুরা রাজ্যের একটা প্রধান খাদ্য।

রাজ্যে মৎস্য উৎপাদন হয় বছরে ৮৫ হাজার মেট্রিক টন। রাজ্যে প্রতি বছর মাছের চাহিদা রয়েছে ১ লক্ষ ১৭ হাজার মেট্রিক টন। প্রায় ৩২ হাজার মাছের ঘাটতি প্রতি বছর রাজ্যে থাকে। এই ৩২ হাজার মেট্রিক টন মাছ বহিঃরাজ্য থেকে আমদানি করা হয়।

বাংলাদেশ থেকেও কিছু মাছ আমদানি করা হয়। আমদানি করা মাছ দিয়ে রাজ্যের মানুষের চাহিদা পূরণ করা হয়। বহিঃরাজ্য থেকে মাছ আমদানি করার ফলে রাজ্যের টাকা বহিঃরাজ্যে চলে যাচ্ছে। বহিঃরাজ্য থেকে আমদানি করা মাছ গুলিতে অনেক ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয় ভালো রাখার জন্য। তাই রাজ্যে মাছ চাষের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, দপ্তরের সচিব, অধিকর্তা সহ অন্যান্যরা।

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

AD

লংতরাই ভ্যালিতে বিজেপির শক্তি প্রদর্শন, মনোনয়নে জনজাতির ঢল

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরার ধলাই জেলার...

মোদির সঙ্গে সাক্ষাৎ করে সম্মানিত যীষ্ণু দেববর্মণ, সোশ্যাল মিডিয়ায় বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মহারাষ্ট্রের রাজ্যপাল হিসেবে...

মনোনয়ন জমায় জনউচ্ছ্বাস, সিপিএমকে কড়া আক্রমণ রতনের 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা স্বশাসিত জেলা...