বিশ্বকাপের ফাইনালে সামিই আসল চ্যালেঞ্জ : কামিন্স

Date:

 

 

জনতার কলম ওয়েবডেস্ক :- বিশ্বকাপের সেমিফাইনালেও অসাধারণ পারফর্ম করেন সামি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৭ উইকেট নিয়ে তিনিই ভারতকে সেমিফাইনালে তোলেন।

ভারত-অস্ট্রেলিয়া ফাইনালের আগে প্রেস কনফারেন্সে সামিকে নিয়ে কামিন্স বলেন, ‘ভারতের সব ক্রিকেটাররা প্রতি বিভাগেই দুরন্ত পারফর্ম করছে। কিন্তু একজনের নাম বিশেষ করে বলতেই হয়। মহম্মদ সামি। টুর্নামেন্টের প্রথম থেকে ও খেলেনি। কিন্তু দারুণ পারফর্ম করছে। মহম্মদ সামি বিশ্বমানের প্লেয়ার। তাই ও অজি টিমের কাছে বড় চ্যালেঞ্জ।’

সামিই অস্ট্রেলিয়ার বড় চ্যালেঞ্জ বলার পাশাপাশি কামিন্স অবশ্য বলেছেন, ‘অজি টিমের ব্যাটাররা সামির বিরুদ্ধেও অনেক ম্যাচ খেলেছে। ফলে ওরা কিন্তু এই বোলারদের উপর চাপ তৈরি করতেই পারে।’ সামি ছাড়া আর কোনও ক্রিকেটার কি ভাবাচ্ছে ক্যাঙ্গারুদের? কামিন্সের কথায়, ‘পুরো টিমটাই অসাধারণ। ওরা ৫ বোলারকে প্রতি ম্যাচেই ১০ ওভার বল করাচ্ছে। ওদের স্পিনাররা মাঝের ওভারগুলোয় ভালো পারফর্ম করছে। কুলদীপ ও জাডেজা অসাধারণ জায়গায় দলকে পৌঁছে দিচ্ছে। ভারতের প্রতি ম্যাচেই বোলারদের দাপট দেখা গিয়েছে।’

ব্যাটে-বলে-ফিল্ডিংয়ে ভারত যে এ বারের বিশ্বকাপে অপ্রতিরোধ্য তা দেখেছে ক্রিকেটবিশ্ব। এ বার দেখার ফাইনালের মঞ্চে কী করে মেন ইন ব্লু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

‘রাজনীতি নয়, ঐক্য প্রয়োজন’—মন কি বাতে মোদির বার্তা

জনতার কলম ওয়েবডেস্ক :- ‘মন কি বাত’ অনুষ্ঠানে দেশবাসীর...

জ্বালানি সংকটে শ্রীলঙ্কার পাশে ভারত, ৩৮ হাজার মেট্রিক টন তেল পাঠালো দিল্লি

জনতার কলম ওয়েবডেস্ক :- জ্বালানি সরবরাহে সংকটে পড়া শ্রীলঙ্কার...

তেহরানে ইরানের সামরিক ঘাঁটিতে ইসরায়েলের ব্যাপক হামলা

জনতার কলম ওয়েবডেস্ক :- ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রীয় অংশে...

মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি, ইউএসএস ট্রিপোলি পৌঁছাল ৩,৫০০ সেনা নিয়ে

জনতার কলম ওয়েবডেস্ক :- ইরানকে ঘিরে ক্রমবর্ধমান উত্তেজনার মাঝেই...