বিশালগড় থানা এলাকায় ফের যান দুর্ঘটনা, আহত এক

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিশালগড় থানা এলাকায় ফের যান দুর্ঘটনা। দীনদয়াল চৌমুহনী সড়কে বাইক দুর্ঘটনায় আহত হন এক জন। বুধবার দুপুরে দীনদয়াল চৌমুহনী সংলগ্ন সড়কে বাইক নিয়ে বাড়ির উদ্দেশ্যে যাবার পথে রাস্তা খারাপ থাকার ফলে দুর্ঘটনা কবলে পড়েন বাইক চালক নূর আলম মিয়া। পরবর্তী সময়ে বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা খবর পেয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়।

বাইক চালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আগরতলা জিবিপি হাসপাতালের ট্রমা সেন্টারে রেফার করা হয়। স্থানীয়রা এই দুর্ঘটনার জন্যে বেহাল রাস্তাকে দায়ী করেন। অভিযোগ দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কার না করার ফলে প্রায়ই ছোটখাট দুর্ঘটনা ঘটছে। স্থানীয় গ্রামবাসী দীর্ঘদিন ধরে দীনদয়াল চৌমুহনী সংলগ্ন রাস্তাটি সংস্কারের দাবি জানিয়ে আসছে। কিন্তু তা সংস্কার না হওয়ায় খেসারত দিয়ে হচ্ছে স্থানীয় মানুষকেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ধুরন্ধর: দ্য রিভেঞ্জ—বিশ্বব্যাপী বক্স অফিসে ঝড়, এক সপ্তাহেই ১০৮৮ কোটির রেকর্ড

জনতার কলম ওয়েবডেস্ক :-আদিত্য ধর পরিচালিত এবং রণবীর সিং...

মঙ্গলখালি খুনে বড় সাফল্য, মূল অভিযুক্ত গ্রেপ্তার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলখালি খুনের ঘটনায়...

জেওর বিমানবন্দর উদ্বোধনে মোদির তোপ: সপা-কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ

জনতার কলম ওয়েবডেস্ক :-গৌতম বুদ্ধ নগরের জেওরে নয়ডা ইন্টারন্যাশনাল...

অস্ট্রেলিয়ায় তেল সংকটের আশঙ্কা, জ্বালানি নিরাপত্তায় নতুন পদক্ষেপ আলবানিজ সরকারের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের প্রভাব...