বিলোনিয়ায় ওসি পেটানোর ঘটনায় ৭ ক্লাব সদস্য গ্রেপ্তার

Date:

জনতার কলম আগরতলা প্রতিনিধি :-শুক্রবার রাতে বিলোনিয়া ওরিয়েন্টাল ক্লাবের প্রতিমা নিরঞ্জনকে কেন্দ্র করে জলসার আয়োজন হয়। উচ্চস্বরে ডিজে বাজানোর কারণে পুলিশ বাধা দেয়, কিন্তু ক্লাব কর্তৃপক্ষ বাধা মানতে অস্বীকার করে।

ঘটনাস্থলে গিয়ে থানার ওসি স্টেজে উঠে গান বন্ধ করার নির্দেশ দিলে তাঁকে টেনে-হিঁচড়ে মাটিতে ফেলে মারপিট করা হয়। এই ঘটনার ভিডিও দ্রুত ভাইরাল হয়ে যায় এবং বিভিন্ন মহল থেকে মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়। অনেকেই প্রকাশ্যে পুলিশকে মারপিট করার ঘটনাকে মেনে নিতে পারেনি।

পরবর্তীতে পুলিশ পেটানোর ঘটনায় ক্লাবের ৭ সদস্যকে গ্রেপ্তার করে। তাদের মধ্যে ছিলেন ক্লাব সম্পাদক অলক বনিক, পূজা কমিটির সম্পাদক বিজয় বিশ্বাস, সভাপতি শ্রীবাস সেন, এবং সদস্য সুব্রত দেবনাথ, নিটন দেবনাথ, আদিত্য দত্ত ও লিটন হাজারি। শনিবারই তাদের আদালতে তোলা হয়। এই ঘটনায় বিলোনিয়ায় রেকর্ড সৃষ্টি হয়েছে, এবং এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ধুরন্ধর: দ্য রিভেঞ্জ—বিশ্বব্যাপী বক্স অফিসে ঝড়, এক সপ্তাহেই ১০৮৮ কোটির রেকর্ড

জনতার কলম ওয়েবডেস্ক :-আদিত্য ধর পরিচালিত এবং রণবীর সিং...

মঙ্গলখালি খুনে বড় সাফল্য, মূল অভিযুক্ত গ্রেপ্তার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলখালি খুনের ঘটনায়...

জেওর বিমানবন্দর উদ্বোধনে মোদির তোপ: সপা-কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ

জনতার কলম ওয়েবডেস্ক :-গৌতম বুদ্ধ নগরের জেওরে নয়ডা ইন্টারন্যাশনাল...

অস্ট্রেলিয়ায় তেল সংকটের আশঙ্কা, জ্বালানি নিরাপত্তায় নতুন পদক্ষেপ আলবানিজ সরকারের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের প্রভাব...