বিপুল পরিমান বিলাতি মদ সহ এক যুবককে আটক করল কৈলাসহর থানার পুলিশ

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পবিত্র ঈদের দিনে প্রচুর পরিমাণে বিলাতি মদ সহ এক যুবককে আটক করল কৈলাসহর থানার পুলিশ। এক সাক্ষাৎকারে কৈলাসহর থানার ওসি সুকান্ত সেন চৌধুরী সংবাদ মাধ্যমকে জানান কৈলাসহর থানার এসআই কিংকর পাল এবং কনস্টেবল সুমন মুকসুদ্দির কাছে গোপন সূত্রে খবর আসে যে বাবলু শব্দকর নামে এক যুবক প্রচুর পরিমাণে বিলাতি মদ নিয়ে অবৈধভাবে টুকটুক করে শ্রীরামপুর তার নিজ বাড়িতে যাচ্ছে।

এরপর এসআই কিংকর পাল এবং কনস্টেবল সুমন মুকসুদ্দি সহ বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী শহরে গিয়ে উৎপেতে বসে থাকেন এবং বাবলু শব্দকরকে আটক করে থানায় নিয়ে আসা হয়। বর্তমানে সে থানার হেফাজতে রয়েছে। বিক্রি করার উদ্দেশ্যে সেই বিলাতি মদগুলি নিয়ে যাচ্ছিল তার বাড়িতে যাচ্ছিলো বলে খবর। যার বাজার মূল্য আনুমানিক ৩৫ থেকে ৪০ হাজার টাকা হবে বলে জানান ওসি। কৈলাসহর থানার পুলিশ বাবলু শব্দকরের বিরুদ্ধে একটি সুনির্দিষ্ট মামলা গ্রহণ করে তদন্ত শুরু করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ধুরন্ধর: দ্য রিভেঞ্জ—বিশ্বব্যাপী বক্স অফিসে ঝড়, এক সপ্তাহেই ১০৮৮ কোটির রেকর্ড

জনতার কলম ওয়েবডেস্ক :-আদিত্য ধর পরিচালিত এবং রণবীর সিং...

মঙ্গলখালি খুনে বড় সাফল্য, মূল অভিযুক্ত গ্রেপ্তার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলখালি খুনের ঘটনায়...

জেওর বিমানবন্দর উদ্বোধনে মোদির তোপ: সপা-কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ

জনতার কলম ওয়েবডেস্ক :-গৌতম বুদ্ধ নগরের জেওরে নয়ডা ইন্টারন্যাশনাল...

অস্ট্রেলিয়ায় তেল সংকটের আশঙ্কা, জ্বালানি নিরাপত্তায় নতুন পদক্ষেপ আলবানিজ সরকারের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের প্রভাব...