বিজেপি দলের প্রতি মানুষের আস্তা রয়েছে : মেয়র

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ভারতীয় জনতা পার্টির সদস্যতা অভিযান চলছে রাজ্যের বিভিন্ন জায়গায়। এখন চলছে দ্বিতীয় দফায় সদস্যতা অভিযান। ১৫ অক্টোবর থেকে দ্বিতীয় দফায় শুরু হয়েছে প্রদেশ বিজেপির সদস্যতা অভিযান। এই সদস্যতা অভিযান চলবে ৩০ অক্টোবর পর্যন্ত। মঙ্গলবার পুর নিগমের ১৬ নং ওয়ার্ডের বিভিন্ন ফ্ল্যাটে সদস্যতা অভিযান করেন পুর নিগমের মেয়র তথা রামনগর কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার।

মেয়র দীপক মজুমদার জানান বিজেপির সদস্যতা অভিযানকে সামনে রেখে বাড়ি বাড়ি যাচ্ছেন। সকলে আগ্রহ প্রকাশ করছেন। রাজ্যে বিজেপির লক্ষ্যমাত্রা ছিল ১২ লাখ সদস্য করা। ইতিমধ্যে সাড়ে ৬ লাখ সদস্য হয়ে গেছে। তিনি আশাব্যক্ত করেন বিজেপির লক্ষ্যমাত্রা পূরণ হবে। বিজেপি দলের প্রতি মানুষের আস্তা রয়েছে বলে জানান তিনি। তবে লক্ষ্য আদৌ পূরণ হয় কিনা তাই এখন দেখার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

অস্ট্রেলিয়ায় তেল সংকটের আশঙ্কা, জ্বালানি নিরাপত্তায় নতুন পদক্ষেপ আলবানিজ সরকারের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের প্রভাব...

ইন্ডিগো বিমানের জরুরি অবতরণে সরব রেণুকা, এয়ারলাইন্সের নিরাপত্তা নিয়ে প্রশ্ন

জনতার কলম ওয়েবডেস্ক :- ইন্ডিগো বিমানের ইঞ্জিন বিকল হয়ে...

ত্রিপুরায় মাদক ও মানি লন্ডারিং চক্রে ইডির কড়া পদক্ষেপ

জনতার কলম ওয়েবডেস্ক :- বৃহৎ পরিসরে গাঁজা পাচার ও অর্থপাচারের...

তৃণমূলের চাপে মালদায় পুলিশ পর্যবেক্ষক পরিবর্তন

জনতার কলম ওয়েবডেস্ক :- মালদা জেলার চারটি বিধানসভা কেন্দ্রে...