বিজেপি কর্মীর উপর দুস্কৃতির হামলার অভিযোগে পুলিশ সুপারের নিকট ডেপুটেশন 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- এক বিজেপি সমর্থকের চোখ নষ্ট করেছে দুষ্কৃতীরা। এই অভিযোগে পুলিশ সুপারের কাছে ডেপুটেশন দিল বিজেপি মন্ডলের নেতৃত্বরা। ঘটনা কৈলাশহর হিরাছড়া চা-বাগান এলাকায়। বিজেপি বুথ সভাপতির বাড়িতে হামলা হয়েছে বলে খবর। ঘটনায় রাজনৈতিক অঙ্গনে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে মঙ্গলবার কেলাসহর বিজেপি মন্ডল কমিটির পক্ষ থেকে জেলা পুলিশ সুপারের কাছে ডেপুটেশন দেওয়া হয়।

বিজেপি রাজ্য কমিটির সদস্য নীতিশ দে অভিযোগ করে বলেন, গত ৬ আগস্ট রাত ১১টার দিকে হিরাছড়া বুথ সভাপতি আশীষ দাসের বাড়িতে কংগ্রেস সমর্থিত একদল সমাজদ্রোহী অতর্কিত হামলা চালায়। এইসময় বিজেপি সমর্থক চন্দন দাস এয়ারগানের গুলিতে গুরুতরভাবে আহত হন। নীতিশ দে আরও জানান, পুলিশের সামনেই হামলাকারীরা গুলি চালায়, যার ফলে চন্দন দাসের একটি চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

তাকে প্রথমে ঊনকোটি জেলা হাসপাতালে, পরে আগরতলার জিবিপি হাসপাতালে এবং অবশেষে উন্নত চিকিৎসার জন্য নেপালে নিয়ে যাওয়া হয়। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ১১ আগস্ট বিজেপি মন্ডল কমিটির প্রতিনিধি দল ইরানি থানায় ডেপুটেশন জমা দিলেও ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও কোনো পদক্ষেপ নেয়নি পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ধুরন্ধর: দ্য রিভেঞ্জ—বিশ্বব্যাপী বক্স অফিসে ঝড়, এক সপ্তাহেই ১০৮৮ কোটির রেকর্ড

জনতার কলম ওয়েবডেস্ক :-আদিত্য ধর পরিচালিত এবং রণবীর সিং...

মঙ্গলখালি খুনে বড় সাফল্য, মূল অভিযুক্ত গ্রেপ্তার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলখালি খুনের ঘটনায়...

জেওর বিমানবন্দর উদ্বোধনে মোদির তোপ: সপা-কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ

জনতার কলম ওয়েবডেস্ক :-গৌতম বুদ্ধ নগরের জেওরে নয়ডা ইন্টারন্যাশনাল...

অস্ট্রেলিয়ায় তেল সংকটের আশঙ্কা, জ্বালানি নিরাপত্তায় নতুন পদক্ষেপ আলবানিজ সরকারের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের প্রভাব...