বিগত বাম আমলে ত্রীস্তরীয় নির্বাচনে বিরোধীরা প্রার্থী দিতে পারতোনা, জোট সরকার গঠনের পর গনতন্ত্রে বিশ্বাস করছে সকলে : শুক্লা 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে দক্ষিণ জেলার জেলা পরিষদ এর ১২-নং আসনে বিজেপি মনোনীত প্রার্থী শিল্পী নম,১৩-নং আসনে বিজেপি মনোনীত প্রার্থী শম্ভু মানিক  এবং জোলাইবাড়ী পঞ্চায়েত সমিতির ৭-নং আসনে বিজেপি মনোনীত প্রার্থী রুমা পাল ও ৮- নং পঞ্চায়েত সমিতির বিজেপি মনোনীত প্রার্থী তাপস দত্ত মহোদয়ের সমর্থনে ২৫-নং এবং ৩২- নং বুথে ডোর টু ডোর কর্মসূচীতে অংশগ্রহন করলো মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া।

প্রথমে জোলাইবাড়ী ব্লকের অধীনে শান্তি নিকেতন পাড়ায় মায়ের মন্দিরে মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে মায়ের আশির্বাদ নিয়ে জোলাইবাড়ী ব্লকের পঞ্চায়েত সমিতির ৮ নং আসনের বিজেপি মনোনিত প্রার্থী তাপস দত্ত ও জেলা পরিষদের ১৩ নং আসনে বিজেপি মনোনিত প্রার্থী শিল্পী নমঃ কে সঙ্গেনিয়ে ডোর টু ডোর কর্মসূচীতে অংশগ্রহন করেন। তাপস দত্ত বিগত দিনেও জোলাইবাড়ী বাসীর কাছের লোকহিসাবে বিশেষ পরিচিতি লাভ করেছে।

বিগতদিনে জোলাইবাড়ী ব্লকের পঞ্চায়েতসমিতির ভাইস চেয়ারম্যানের পদে ছিলেন তাপস দত্ত। তিনি কোনোপ্রকার ভেদাভেদ ছারা সমস্তপ্রকারের সরকারি সুযোগ সুবিধাগুলি লোকজনের কাছে পৌঁছে দিয়েছে। তাই সকলে আশাবাদী আসন্ন ত্রিস্তরীয় নির্বাচনে পঞ্চায়েত সমিতির ৮ নং আসন থেকে তাপস দত্ত বিপুল ভোটে জয়লাভ করে লোকজনের সার্বিক উন্নয়নে ও এলাকার সার্বিক উন্নয়নে কাজকরেযাবেন। তাই আজকের এই কর্মসূচীতে সকলে তাপস দত্তকে দুহাত তুলে আশির্বাদ করেছেন।

দুই প্রার্থীর নির্বাচনের প্রচার শেষ করে জেলাপরিষদের ১২ নং আসনের বিজেপি মনোনিত প্রার্থী শম্ভু মানিকের হয়ে প্রচারে বেরহলেন মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া। আজকের এই প্রচার শেষে সংবাদমাধ্যমের সন্মুখিন হয়ে মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া জানান বিগত বাম আমলে ত্রীস্তরীয় নির্বাচনে বিরোধীরা প্রার্থী দিতে পারতোনা। বর্তমানসময়ে রাজ্যে বিজেপি , আই পি এফ টি ও তিপ্রামথা দলের জোট সরকার গঠনের পর গনতন্ত্রে বিশ্বাস করছে সকলে ।

তাই ত্রিস্তরীয় নির্বাচনে জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রে বিরোধীরা প্রার্থীদিয়েছে। বিরোধীরা প্রার্থী দিলেও সকলে বিগতদিনে যেইভাবে সি পি আই এমকে বর্জন করেছে একইভাবে আসন্ন ত্রিস্তরীয় নির্বাচনে বিজেপির বিরুদ্ধে যারা প্রার্থীদিয়েছে তাদেরকে সকলে বর্জন করবে। আসন্ন ত্রিস্তরীয় নির্বাচনে বিজেপি মনোনিত প্রার্থী বিপুল ভোটে জয়লাভ করবে বলে জানান মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

AD

লংতরাই ভ্যালিতে বিজেপির শক্তি প্রদর্শন, মনোনয়নে জনজাতির ঢল

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরার ধলাই জেলার...

মোদির সঙ্গে সাক্ষাৎ করে সম্মানিত যীষ্ণু দেববর্মণ, সোশ্যাল মিডিয়ায় বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মহারাষ্ট্রের রাজ্যপাল হিসেবে...

মনোনয়ন জমায় জনউচ্ছ্বাস, সিপিএমকে কড়া আক্রমণ রতনের 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা স্বশাসিত জেলা...