বিগত ছয় বছরে রাজ্যের মানুষ আয়ুষ্মান ভারত প্রকল্প থেকে বহু সুবিধা পেয়েছে : জেলা শাসক

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ৬ বছর পূর্ণ হল আয়ুষ্মান ভারত প্রকল্পের। আয়ুস্মান ভারত প্রকল্পের ষষ্ঠ বছর পূর্তি উপলক্ষে রাজধানীতে হয় রেলি। সোমবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে রেলি বের হয়। রেলি শহরে বেশ সাড়া পড়ে। রেলিতে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক ডঃ বিশাল কুমার সহ সংশ্লিষ্ট আধিকারিকরা।

রেলিটি আগরতলা শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। পশ্চিম জেলার জেলা শাসক ডাঃ বিশাল কুমার জানান ছয় বছরে মানুষ আয়ুষ্মান ভারত প্রকল্প থেকে বহু সুবিধা পেয়েছে। একই সাথে গত ছয় মাস আগে রাজ্যে চালু হওয়া মুখ্যমন্ত্রী জনআরোগ্য যোজনার মাধ্যমে মানুষ সুবিধা পাচ্ছেন।

আগামী দিনে আরো বেশি মানুষকে কিভাবে এই পরিষেবার অন্তর্ভুক্ত করা যায় সেই দিকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি। এই প্রকল্পের সুবিধা পেয়ে খুশি গরীব অংশের মানুষ। কারণ চিকিৎসা করাতে গিয়ে অনেককেই চিন্তা করতে হয় না।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ধুরন্ধর: দ্য রিভেঞ্জ—বিশ্বব্যাপী বক্স অফিসে ঝড়, এক সপ্তাহেই ১০৮৮ কোটির রেকর্ড

জনতার কলম ওয়েবডেস্ক :-আদিত্য ধর পরিচালিত এবং রণবীর সিং...

মঙ্গলখালি খুনে বড় সাফল্য, মূল অভিযুক্ত গ্রেপ্তার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলখালি খুনের ঘটনায়...

জেওর বিমানবন্দর উদ্বোধনে মোদির তোপ: সপা-কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ

জনতার কলম ওয়েবডেস্ক :-গৌতম বুদ্ধ নগরের জেওরে নয়ডা ইন্টারন্যাশনাল...

অস্ট্রেলিয়ায় তেল সংকটের আশঙ্কা, জ্বালানি নিরাপত্তায় নতুন পদক্ষেপ আলবানিজ সরকারের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের প্রভাব...