বাংলাদেশে বন্ধ পেঁয়াজ রফতানি, ২৫০তে পৌঁছেছে দাম

Date:

জনতার কলম ওয়েবডেস্ক :- রাতারাতি পিয়াঁজের দাম বাড়ছে বাংলাদেশে। প্রায় দ্বিগুন থেকে তিনগুণ পর্যন্ত। কেউবা অত্যাধিক দামের কারণে পিঁয়াজ খাওয়া ছেড়ে দিয়েছেন।

উল্লেখ্য, ভারতের সরকার পেঁয়াজ রফতানি বন্ধ করে দেওয়ায়, বাংলাদেশে হু হু করে বেড়ে চলেছে পেঁয়াজের দাম। আর এতে করে বাংলাদেশের সাধারণ মানুষের মাথায় পড়লো হাত। আবার কেউ বা অতিরিক্ত টাকা খরচ করে পিয়াঁজ কিনছেন।

৭ই ডিসেম্বর থেকে আগামী ৩১ শে মার্চ পর্যন্ত ভারত সরকার পিয়াঁজ রপ্তানি করবে না বলেই জানিয়েছে। যার এফেক্ট কিছুটা পড়েছে বাংলাদেশের উপর। কারণ বাংলাদেশ কাঁচা লঙ্কা, পিয়াঁজ, আলু থেকে শুরু করে বহু পণ্যের ক্ষেত্রে ভারতের উপর নির্ভরশীল। যখনই পণ্যের দাম লাগাম ছাড়া হয়, তখনই অস্থির বাজার সামলাতে আমদানি করে ভারত থেকে। যেহেতু দুটি দেশ একদম কাছাকাছি, স্থলবন্দরের মাধ্যমে খুব সহজেই কাঁচা পণ্য আমদানি রপ্তানি করা যায়। আপাতত বাংলাদেশের পিয়াঁজের দরে কবে যে লাগাম টানবে, তার ইঙ্গিত এখনো মেলেনি। অপরদিকে নাভিশ্বাস উঠছে দেশটার হেঁসেলে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ধুরন্ধর: দ্য রিভেঞ্জ—বিশ্বব্যাপী বক্স অফিসে ঝড়, এক সপ্তাহেই ১০৮৮ কোটির রেকর্ড

জনতার কলম ওয়েবডেস্ক :-আদিত্য ধর পরিচালিত এবং রণবীর সিং...

মঙ্গলখালি খুনে বড় সাফল্য, মূল অভিযুক্ত গ্রেপ্তার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলখালি খুনের ঘটনায়...

জেওর বিমানবন্দর উদ্বোধনে মোদির তোপ: সপা-কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ

জনতার কলম ওয়েবডেস্ক :-গৌতম বুদ্ধ নগরের জেওরে নয়ডা ইন্টারন্যাশনাল...

অস্ট্রেলিয়ায় তেল সংকটের আশঙ্কা, জ্বালানি নিরাপত্তায় নতুন পদক্ষেপ আলবানিজ সরকারের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের প্রভাব...