বহিঃরাজ্যে পাচারের আগে আগরতলা রেল স্টেশন থেকে গাঁজাসহ আটক এক যুবক 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বহিঃরাজ্যে পাচারে আগে আগরতলা রেল স্টেশনে ফের আটক গাঁজা। আটক এক। আগরতলা রেল স্টেশন থেকে ফের গাঁজা সহ আটক এক যুবক। পাসধাপাশি আটক করা হয়েছে এক বাংলাদেশী দম্পতিকে। আগরতলা জিআরপি থানার ওসি জানান বুধবার আগরতলা রেল স্টেশন থেকে এক বাংলাদেশী দম্পতিকে আটক করা হয়েছে।

তারা অবৈধভাবে রাজ্যে এসেছে। তাদের বিরুদ্ধে আগরতলা জিআরপি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার ধৃতদের আদালতে সোপর্দ করে পুলিশ। পাশাপাশি বুধবার বিকালে আগরতলা রেল স্টেশন থেকে গাঁজা সহ আটক করা হয়েছে এক যুবককে। ধৃত যুবকের নাম রাহুল দাস। তার বাড়ি আমতলি থানার অন্তর্গত মহেশখলা এলাকায়।

ধৃত রাহুল দাস দূপাল্লার ট্রেনে সাফাই করার সময় ট্রেনে গাঁজা লুকিয়ে বহিঃরাজ্যে পাচার করে। বুধবার রাহুল দাসের সাথে থাকা ব্যাগ থেকে উদ্ধার হয় ১২ কেজি ৪০০ গ্রাম শুকনো গাঁজা। তার বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হয়।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

AD

লংতরাই ভ্যালিতে বিজেপির শক্তি প্রদর্শন, মনোনয়নে জনজাতির ঢল

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরার ধলাই জেলার...

মোদির সঙ্গে সাক্ষাৎ করে সম্মানিত যীষ্ণু দেববর্মণ, সোশ্যাল মিডিয়ায় বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মহারাষ্ট্রের রাজ্যপাল হিসেবে...

মনোনয়ন জমায় জনউচ্ছ্বাস, সিপিএমকে কড়া আক্রমণ রতনের 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা স্বশাসিত জেলা...