বন্যায়ক্ষতিগ্রস্ত কৃষকদের ২৪.৪৬ কোটি টাকা সাহায্য করা হয়েছে: কৃষিমন্ত্রী

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ২৪ কোটি ৪৬ লক্ষ ৫২ হাজার টাকা ব্যয়ে বীজ, চারা, সার ও কীটনাশক দেওয়া হয়েছে কৃষকদের। ২৪’এর বন্যায় রাজ্যে ১ লক্ষ ৯০ হাজার ৭২৮ জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার বিধানসভায় জানালেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ।

তিনি তথ্য তুলে ধরে বলেন, রাজ্যে যে ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তাতে কৃষকদের শোচনীয় অবস্থা দেখা দেয়। কৃষি জমি জলের নীচে চলে যায়। সেই সঙ্গে কৃষিযোগ্য জমিতে বালি ও পলিমাটি পড়ে চাষের অযোগ্য হয়ে পড়ে। এই বিধ্বংসী বন্যায় রাজ্যের ১১,৮৫০ জন কৃষককে সাহায্য প্রদান করা হয়েছে। রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর যে তালিকা তৈরি করেছে তার ভিত্তিতেই কৃষকদের সাহায্য প্রদান করা হয়।

সরকার কৃষি ও কৃষকদের সার্বিক উন্নয়নে কাজ করছে বলেও অন্যের প্রশ্নের জবাবে জানান তিনি। কৃষকদের কৃষি ফসল বাজারজাত করার জন্য প্রায় প্রতিটি ব্লক এলাকাতেই মার্কেট করে দেয়া হয়েছে। কৃষকরা যাতে তাদের উৎপাদিত পন্য বাজারজাত করতে পারে তার জন্যও উদ্যোগ নিয়েছে সরকার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ইন্ডিগো বিমানের জরুরি অবতরণে সরব রেণুকা, এয়ারলাইন্সের নিরাপত্তা নিয়ে প্রশ্ন

জনতার কলম ওয়েবডেস্ক :- ইন্ডিগো বিমানের ইঞ্জিন বিকল হয়ে...

ত্রিপুরায় মাদক ও মানি লন্ডারিং চক্রে ইডির কড়া পদক্ষেপ

জনতার কলম ওয়েবডেস্ক :- বৃহৎ পরিসরে গাঁজা পাচার ও অর্থপাচারের...

তৃণমূলের চাপে মালদায় পুলিশ পর্যবেক্ষক পরিবর্তন

জনতার কলম ওয়েবডেস্ক :- মালদা জেলার চারটি বিধানসভা কেন্দ্রে...

উত্তরাখণ্ডে ‘রেভিনিউ লোক আদালত’ উদ্বোধন, দ্রুত বিচারেই জোর ধামির

জনতার কলম ওয়েবডেস্ক :-উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি রাজ্যস্তরের...