বড়দোয়ালিতে পিএম সূর্য ঘর মুফত বিজলী যোজনার বিশেষ শিবির অনুষ্ঠিত

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-পি এম সূর্যোঘর মুফত বিজলি যোজনা নিয়ে শুক্রবার বড়দোয়ালী বিদ্যুৎ বিভাগে এক নথিভুক্তকরণ শিবির অনুষ্ঠিত হয়। এই শিবিরে উপস্থিত ছিলেন বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ, আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার ,রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, বিধায়িকা অন্তরা দেব সরকার ,আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্যান্যরা।

এই শিবিরে প্রচুর সংখ্যক গ্রাহক তাদের নাম নথিভুক্ত করেন। সৌর বিদ্যুৎ পরিষেবা চালু করার লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা নামে একটি পরিকল্পনা গ্রহণ করেছেন। এই পরিকল্পনার অঙ্গ হিসেবে রাজ্যের বিভিন্ন স্থানে নাম নথিভুক্তকরণের শিবির অনুষ্ঠিত হচ্ছে।

এদিন এই শিবির প্রসঙ্গে বলতে গিয়ে বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ জানান, পিএম সূর্য ঘর মুফত বিজলী যোজনার নাম নথিভুক্তকরণের শিবির বিভিন্ন ওয়ার্ড এবং ব্লকে ব্লকে অনুষ্ঠিত হবে। বিদ্যুৎ নিগমের আধিকারিকরা এই শিবির গুলিতে থাকবেন। পাশাপাশি যারা সোলার প্লেট প্রতিস্হাপন করবে সেই সংস্থার আধিকারিকরাও শিবিরে থাকবেন। নাম নথিভুক্তকরণের শিবিরে গ্রাহকদের সুবিধার্থে ব্যাংকের কর্মীরা থাকবেন।

বিদ্যুৎমন্ত্রী জানান ,এই যোজনার জন্য ব্যাংক থেকে ৭ শতাংশ হারে লোন দেওয়া হবে। প্রসঙ্গত উল্লেখ্য যে পিএম সূর্য ঘর মুফত যোজনায় বাড়ি ঘরে এক কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন সোলার প্লেট প্রতিস্থাপন করতে প্রায় ৭২ হাজার টাকার প্রয়োজন। এই ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার থেকে তেত্রিশ হাজার টাকা ভর্তুকি পাওয়া যাবে।

কেউ যদি দুই কিলোওয়াট বিদ্যুতের জন্য সোলার প্লেট বসান, তবে তিনি ৬৬ হাজার টাকা সাবসিডি পাবেন। এই সাবসিডির মেয়াদ ২০২৬ সালের মার্চ মাস পর্যন্ত রয়েছে। শুক্রবার বড়দোয়ালী বিদ্যুৎ বিভাগে আয়োজিত এই বিশেষ শিবিরে প্রচুর সংখ্যক গ্রাহক তাদের নাম নথিভুক্ত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ধুরন্ধর: দ্য রিভেঞ্জ—বিশ্বব্যাপী বক্স অফিসে ঝড়, এক সপ্তাহেই ১০৮৮ কোটির রেকর্ড

জনতার কলম ওয়েবডেস্ক :-আদিত্য ধর পরিচালিত এবং রণবীর সিং...

মঙ্গলখালি খুনে বড় সাফল্য, মূল অভিযুক্ত গ্রেপ্তার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলখালি খুনের ঘটনায়...

জেওর বিমানবন্দর উদ্বোধনে মোদির তোপ: সপা-কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ

জনতার কলম ওয়েবডেস্ক :-গৌতম বুদ্ধ নগরের জেওরে নয়ডা ইন্টারন্যাশনাল...

অস্ট্রেলিয়ায় তেল সংকটের আশঙ্কা, জ্বালানি নিরাপত্তায় নতুন পদক্ষেপ আলবানিজ সরকারের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের প্রভাব...