বই পড়ুন, বই পড়ান ও জ্ঞান বৃদ্ধি করুন : মুখ্যমন্ত্রী

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বই চেতনার সীমা বাড়ায়। নতুন বইয়ের গন্ধে যে আত্ম তৃপ্তি আসে তা আর কোথাও পাওয়া যায় না। তাই পরবর্তী প্রজন্মকে বই পড়ার প্রতি আকৃষ্ট করতে হবে। এজন্য অভিভাবকদের আরও বেশী দায়িত্ব নিতে হবে। আজ সন্ধ্যায় হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে পন্ডিত দীনদয়াল উপাধ্যায় মঞ্চে ৪৩তম আগরতলা বইমেলার উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন।

বইমেলার উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, বইমেলার জন্য রাজ্যবাসী সারা বছর অপেক্ষা করে থাকেন।ছাত্রছাত্রীদের পরীক্ষার কথা বিবেচনা করে এবছর বইমেলা এগিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, আগে বিভিন্ন অনুষ্ঠানে বই উপহার দেওয়ার প্রচলন ছিল। এই অভ্যাস আবার ফিরিয়ে আনা উচিত। আমাদের সবারই বই পড়া অভ্যাসে পরিণত করতে হবে।

তিনি বলেন, মেধা ও মননের উৎসব হল বইমেলা৷ জ্ঞান অর্জনের ভিত্তি হল বই। আমাদের রাজ্যে সরকারি পৃষ্ঠপোষকতায় প্রতি বছরই বইমেলার আয়োজন করা হচ্ছে। উল্লেখ্য, ১৩ দিনব্যাপী ৪৩তম আগরতলা বইমেলা চলবে আগামী ১৪জানুয়ারি পর্যন্ত। এবারের বইমেলায় ১৭৮টি স্টল রয়েছে। এর মধ্যে বহি:রাজ্যের ৪২টি স্টল রয়েছে।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, বইমেলায় যাতে সবাই আসতে পারেন সেজন্য বিনামূল্যে বাস পরিষেবারও ব্যবস্থা করা হয়েছে। আগরতলা বইমেলায় প্রতি বছরই বই বিক্রির সংখ্যা বাড়ছে। প্রকাশক,বিক্রেতা ও স্টলের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। তাতেই বোঝা যায় আগরতলা বইমেলার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হচ্ছে। আগরতলা বইমেলা নিয়ে তাই আমরা গর্ববোধ করি।

বইমেলায় এবারও নতুন বইয়ের প্রকাশ,আলোচনা সভা, ক্যুইজ, কবি সম্মেলন প্রভৃতির ব্যবস্থা করা হয়েছে। এবছর বইমেলার মূল ভাবনা হলো ‘সর্বেষাং শান্তির্ভবতু’। যার অর্থ হলো সবার প্রতি শান্তি বর্ষিত হোক। মুখ্যমন্ত্রী সবার প্রতি আহ্বান জানান বই পড়ুন, বই পড়ান ও জ্ঞান বৃদ্ধি করুন।

বইমেলার উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বইমেলার স্মরণিকা এবং বইমেলার মূল ভাবনার উপর বাংলা ও ককবরকে থিম সংয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি শিল্প ও বাণিজ্য মন্ত্রী সান্ত্বনা চাকমা বলেন,বইমেলা হল লেখক, প্রকাশক ও গ্রন্থপ্রেমীদের মিলন মেলা।

বই কখনো পুরনো হয়না। যখনই ব‍ই পড়ব তখন নতুন মনে হবে। তিনি বলেন, আগরতলা বইমেলার বিস্তার এবং বই প্রেমীদের উৎসাহ আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে। বইমেলায় এসে বই কেনার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান। বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলকাতার বিশিষ্ট লেখক জয়দীপ চট্টোপাধ্যায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিধায়ক মিনারাণী সরকার।

তিনি সংক্ষিপ্ত আলোচনায় আগরতলা বইমেলায় আসার জন্য রাজ্যবাসীর প্রতি আহ্বান জানান।সবাইকে স্বাগত জানিয়ে তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব ড. পি কে চক্রবর্তী বলেন, রাজ্যে সাহিত্য চর্চায় বইমেলারও বিশেষ অবদান রয়েছে। ছাত্রছাত্রীদের কথা চিন্তা করে এবারের বইমেলা জানুয়ারি মাসে এগিয়ে আনা হয়েছে।

তিনি আগরতলা বইমেলার সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মানিত অতিথি ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, আগরতলা পুরনিগমের মেয়র ও  বিধায়ক দীপক মজুমদার, পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী, তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য ও রাজ্যভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী।

উদ্বোধনী অনুষ্ঠানের পর মুখ্যমন্ত্রী এবং অন্যান্য অতিথিগণ বইমেলা ঘুরে দেখেন। প্রতিদিন বইমেলা শুরু হবে দুপুর ২টা ৩০ মিনিটে। মেলা চলবে রাত ৯টা পর্যন্ত। ছুটির দিনগুলিতে বইমেলা শুরু হবে দুপুর ২টায়। মেলা চলবে রাত সাড়ে ৯টা ৩০ মিনিট পর্যন্ত। আগরতলা বইমেলায় জাতীয় স্বাস্থ্যমিশন ত্রিপুরার নি-ক্ষয় শিবির খোলা হয়েছে। মুখ্যমন্ত্রী আজ আনুষ্ঠানিকভাবে এই শিবিরের এবং স্বাস্থ্য সংবাদ নভেম্বর সংখ্যার উদ্বোধন করেন।

তিনি চারজন নি-ক্ষয় মিত্রকে শংসাপত্র প্রদান করেন। এই শিবিরে টিবি রোগের জীবানু সনাক্ত করার ব্যবস্থা রয়েছে। শিবিরে নিয়মিত চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা পরিষেবাও দেওয়া হবে। মেলায় একটি নি-ক্ষয় বাহন ও রয়েছে। নি-ক্ষয় বাহণে সিবি-নেট মিশিনের মাধ্যমে টিবি রোগের জীবানু পরীক্ষা করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

করবুকে বিজেপির শক্তি বৃদ্ধি, ৫২ পরিবারের ১৬৪ জনের যোগদান অবিন্দ্র রিয়াংয়ের সমর্থনে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- করবুক মন্ডলে আসন্ন...

জম্পুই জলায় বিজেপির শক্তি বৃদ্ধি, তিপ্রা মথা থেকে ১৪৯ ভোটারের যোগদান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ১৮ টাকার জলা...

ত্রিপুরার জল সংরক্ষণ ও সোলার উন্নয়ন ‘মন কি বাত’-এ প্রশংসিত: রাজীব ভট্টাচার্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর...

বাড়ি বাড়ি প্রচারে জোর, আলগাপুরে কর্মীদের নিয়ে মাঠে মন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আসন্ন ধর্মনগর বিধানসভা...