প্রেমিকার পরিবারের লোকের হাতে মার খেয়ে আত্মঘাতী নাবালক প্রেমিক 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কিশোর বয়সে প্রেম মানতে পারেননি পরিবারের লোকজন। চাপে পড়ে আত্মহত্যার চেষ্টা করলো দ্বাদশের এক ছাত্র। এই ছাত্রকে গুরুতর অবস্থায় জিবিপি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শরীরের একাধিক জায়গায় ব্লেড দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাটি খোয়াই উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কাছে। এই স্কুলেরই দ্বাদশের এক সহপাঠীর সঙ্গে ভালোবাসায় জড়িয়ে পড়ে। এই ঘটনায় দ্বাদশের ছাত্রটিকে বাড়িতে ডেকে নিয়ে অপমান করে ছাত্রীর পরিবারের লোকজন। এর পরই বাড়ি ফিরে বিষপান করে দ্বাদশের ছাত্রটি। তার অবস্থা গুরুতর হতে দেখে দ্রুত খোয়াই জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। সেখান থেকেই উন্নত চিকিৎসার জন্য জিবিপি হাসপাতালে রেফার করা হয়েছে।ছাত্রের অবস্থা গুরুতর। এদিকে আহত ছাত্রের পরিবারের লোকজনদের দাবি, মেয়েটির বাবা-সহ পরিবারের লোকজন তাকে ব্লেড দিয়ে আঘাত করেছে।আগরতলা জিবিপি হাসপাতালে বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়ে ছাএটি।ময়নাতদন্তের পরে পরিবারের হাতে তোলে দেওয়া হয় মৃতদেহ।

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ধুরন্ধর: দ্য রিভেঞ্জ—বিশ্বব্যাপী বক্স অফিসে ঝড়, এক সপ্তাহেই ১০৮৮ কোটির রেকর্ড

জনতার কলম ওয়েবডেস্ক :-আদিত্য ধর পরিচালিত এবং রণবীর সিং...

মঙ্গলখালি খুনে বড় সাফল্য, মূল অভিযুক্ত গ্রেপ্তার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলখালি খুনের ঘটনায়...

জেওর বিমানবন্দর উদ্বোধনে মোদির তোপ: সপা-কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ

জনতার কলম ওয়েবডেস্ক :-গৌতম বুদ্ধ নগরের জেওরে নয়ডা ইন্টারন্যাশনাল...

অস্ট্রেলিয়ায় তেল সংকটের আশঙ্কা, জ্বালানি নিরাপত্তায় নতুন পদক্ষেপ আলবানিজ সরকারের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের প্রভাব...