প্রায় ১৪ লাখ টাকা ব্যয়ে শৌচালয় তৈরী, 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পরিবেশকে সুস্থ ও সুন্দর রাখার জন্য প্রধানমন্ত্রী প্রতিটি বাড়িতে পাকা শৌচালয় নির্মাণের উদ্যোগ নেন। শুধু বাড়িতেই নয়, জনবহুল এলাকাতেও যাতে এধরনের শৌচালয় তৈরি করা হয় সেই লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেন। তাই স্বচ্ছ ভারত কর্মসূচির অঙ্গ হিসেবে আগরতলা শহরের বিভিন্ন বস্তি ও জনবহুল এলাকা গুলিতেও পুর নিগমের উদ্যোগে তৈরি করা হচ্ছে লক্ষ লক্ষ টাকা খরচ করে শৌচালয়। ইতিমধ্যেই পুর নিগম এলাকার অন্তর্গত কয়েকটি এলাকাতে এধরনের শৌচালয় তৈরি করা হয়েছে। বৃহস্পতিবার পুর নিগমের ১২ নং ওয়ার্ডের অন্তর্গত রাধানগর বস্তি এলাকায় নবনির্মিত শৌচালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মেয়র দীপক মজুমদার। একই দিনে মেয়র উদ্বোধন করেন তিন তিনটি শৌচালয়। যেগুলি তৈরি করতে সরকারি ভাবে খরচ হয় প্রায় ১৪ লক্ষ টাকা। স্থানীয় কর্পোরেটর সান্ত্বনা সাহাকে পাশে রেখে এদিন শৌচালয় উদ্বোধন করে মেয়র দীপক মজুমদার বলেন, পরিবেশকে সুস্থ ও সুন্দর রাখতে প্রধানমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন তাতে স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ দারুণভাবে উপকৃত হবে। আগরতলা পুর নিগমের বিভিন্ন এলাকায় যেখানে এধরনের শৌচালয়ের অভাব রয়েছে, সেখানে সেই সমস্যা দূর করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে পুরনিগম।

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ধুরন্ধর: দ্য রিভেঞ্জ—বিশ্বব্যাপী বক্স অফিসে ঝড়, এক সপ্তাহেই ১০৮৮ কোটির রেকর্ড

জনতার কলম ওয়েবডেস্ক :-আদিত্য ধর পরিচালিত এবং রণবীর সিং...

মঙ্গলখালি খুনে বড় সাফল্য, মূল অভিযুক্ত গ্রেপ্তার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলখালি খুনের ঘটনায়...

জেওর বিমানবন্দর উদ্বোধনে মোদির তোপ: সপা-কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ

জনতার কলম ওয়েবডেস্ক :-গৌতম বুদ্ধ নগরের জেওরে নয়ডা ইন্টারন্যাশনাল...

অস্ট্রেলিয়ায় তেল সংকটের আশঙ্কা, জ্বালানি নিরাপত্তায় নতুন পদক্ষেপ আলবানিজ সরকারের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের প্রভাব...