প্রাক্তন রাষ্ট্রপতি এ পি জে আব্দুল কালামের মৃত্যুবার্ষিকী বিশেষ ভাবে উদযাপন করার উদ্যোগ নিয়েছে প্রদেশ বিজেপি-র মাইনোরিটি মোর্চা

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ভারতের প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি এ পি জে আব্দুল কালামের নবম মৃত্যু বার্ষিকী পালনের সিদ্ধান্ত নিয়েছে বিজেপির সংখ্যালঘু মোর্চা। এরই অঙ্গ হিসেবে ত্রিপুরাতেও সংগঠনের তরফে নেওয়া হয়েছে কর্মসূচী। শুক্রবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে একথা জানান সংগঠনের সভাপতি বিল্লাল মিয়া।

তিনি জানান, অল ইন্ডিয়া মাইনোরিটি মোর্চার পক্ষ থেকে পুরস্কার দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ত্রিপুরার বিভিন্ন ক্ষেত্রে দৃষ্টি আকর্ষণকারীদের নাম ৬ আগস্টের মধ্যে দিল্লি পাঠানো হবে। তারপর সর্বভারতীয় সংগঠনের তরফ থেকে ১২ আগস্ট পুরস্কার দেওয়া হবে। ২৭ আগস্ট এপিজি আব্দুল কালামের নবম মৃত্যুবার্ষিকী। তিনি ভারতবর্ষবাসীর কাছে মহাপুরুষের মতো ছিলেন।

তাই তাঁর মৃত্যুবার্ষিকী বিশেষ ভাবে উদযাপন করার উদ্যোগ নিয়েছে প্রদেশ বিজেপি-র মাইনোরিটি মোর্চা। রাজ্যের সবকয়টি সাংগঠনিক জেলায় দিনটি উদযাপন করা হবে। বৃক্ষরোপণ কর্মসূচী হাতে নেওয়া হয়েছে।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ধুরন্ধর: দ্য রিভেঞ্জ—বিশ্বব্যাপী বক্স অফিসে ঝড়, এক সপ্তাহেই ১০৮৮ কোটির রেকর্ড

জনতার কলম ওয়েবডেস্ক :-আদিত্য ধর পরিচালিত এবং রণবীর সিং...

মঙ্গলখালি খুনে বড় সাফল্য, মূল অভিযুক্ত গ্রেপ্তার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলখালি খুনের ঘটনায়...

জেওর বিমানবন্দর উদ্বোধনে মোদির তোপ: সপা-কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ

জনতার কলম ওয়েবডেস্ক :-গৌতম বুদ্ধ নগরের জেওরে নয়ডা ইন্টারন্যাশনাল...

অস্ট্রেলিয়ায় তেল সংকটের আশঙ্কা, জ্বালানি নিরাপত্তায় নতুন পদক্ষেপ আলবানিজ সরকারের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের প্রভাব...