প্রধানমন্ত্রীর মুখে ত্রিপুরার সাফল্য, বামুটিয়ায় গর্বের সুর মন্ত্রীর কণ্ঠে

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বামুটিয়া মণ্ডলের ৩৪ নম্বর বুথে রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর সম্প্রচার উপলক্ষে এক বিশেষ শোনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী সহ দলের স্থানীয় কার্যকর্তারা।

‘মন কি বাত’ অনুষ্ঠান শোনার পর উপস্থিত কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, এই পর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ত্রিপুরার সোলার শক্তির অগ্রগতি এবং জম্পুই পাহাড়ের ভাংমুন গ্রামে জল সংরক্ষণের অনন্য উদ্যোগের বিশেষ উল্লেখ করেছেন। তিনি বলেন, এটি সমগ্র রাজ্যের জন্য অত্যন্ত গর্বের বিষয়। এই স্বীকৃতির জন্য রাজ্যবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানান মন্ত্রী।

মন্ত্রী আরও উল্লেখ করেন, রাজ্যের প্রত্যন্ত ও জনজাতি অধ্যুষিত এলাকায় সোলার মিনি-গ্রিডের মাধ্যমে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার ফলে সাধারণ মানুষের জীবনযাত্রায় আমূল পরিবর্তন এসেছে। বিদ্যুতের আলো পৌঁছানোর সঙ্গে সঙ্গে শিক্ষা, স্বাস্থ্য ও জীবিকার ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়েছে।

তিনি বলেন, ত্রিপুরা আজ শুধু উন্নয়নের পথেই এগোচ্ছে না, সচেতনতা ও টেকসই উদ্যোগের ক্ষেত্রেও সারা দেশের কাছে এক অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছে। অনুষ্ঠান শেষে উপস্থিত কার্যকর্তাদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

‘মন কি বাত’ কর্মসূচির মাঝেই কল্যানপুরে বিজেপির ঝুলিতে ৩৫ নতুন সদস্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কল্যানপুর-প্রমোদনগর মন্ডলের ২৮...

অমরপুরে সাংগঠনিক বৈঠকে প্রাণজিৎ সিংহ রায়, লক্ষ্য ট্রিপল ইঞ্জিন সরকার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আসন্ন TTAADC নির্বাচনকে সামনে...

ত্রিপুরার সৌর সাফল্যে প্রধানমন্ত্রীর স্বীকৃতি, বললেন বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ

জনতার কলম ওয়েবডেস্ক :- ত্রিপুরার দুর্গম জনজাতি অধ্যুষিত এলাকায়...

‘রাজনীতি নয়, ঐক্য প্রয়োজন’—মন কি বাতে মোদির বার্তা

জনতার কলম ওয়েবডেস্ক :- ‘মন কি বাত’ অনুষ্ঠানে দেশবাসীর...