পূর্ব আগরতলায় দুই অভিযুক্ত আটক, কঠোর পদক্ষেপের দাবি যুব মোর্চার

Date:

জনতার কলম আগরতলা প্রতিনিধি :-যোগেন্দ্রনগর রেলস্টেশনে গোপন সূত্রের খবরের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযান চালায় পূর্ব আগরতলা থানার পুলিশ। অভিযানে শ্রীলঙ্কা বস্তির বাসিন্দা নাজির হোসেন এবং বিহার থেকে আসা শ্যাম কুমার সিং-কে আটক করা হয়। যদিও তাদের কাছে কোনও নেশা সামগ্রী পাওয়া যায়নি, তবে পুলিশের দাবি—দুজনের বিরুদ্ধেই পূর্বে একাধিক মামলা রয়েছে।

পুলিশ সূত্রে আরও জানা গেছে, অভিযানে মোট পাঁচজন যুবক উপস্থিত ছিল। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গ্রেফতার হওয়া দুইজনকে শনিবার আদালতে তোলা হয়েছে।

এদিকে ঘটনার জেরে রাজনৈতিক পরিবেশেও উত্তাপ সৃষ্টি হয়েছে। বনমালীপুর যুব মোর্চার একদল নেতা শনিবার পূর্ব আগরতলা থানায় গিয়ে ওসির সঙ্গে দেখা করেন এবং দাবি জানান—আটক নেশা কারবারিদের বিরুদ্ধে যেন কঠোর ব্যবস্থা নেওয়া হয়। তাদের অভিযোগ, বিরোধী দলের এক বিধায়ক নাকি গ্রেফতার হওয়া দুই যুবককে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছেন।

ঘটনা ঘিরে পুলিশ তদন্ত চালাচ্ছে এবং পলাতক তিনজনের খোঁজে তল্লাশি জারি রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ইন্ডিগো বিমানের জরুরি অবতরণে সরব রেণুকা, এয়ারলাইন্সের নিরাপত্তা নিয়ে প্রশ্ন

জনতার কলম ওয়েবডেস্ক :- ইন্ডিগো বিমানের ইঞ্জিন বিকল হয়ে...

ত্রিপুরায় মাদক ও মানি লন্ডারিং চক্রে ইডির কড়া পদক্ষেপ

জনতার কলম ওয়েবডেস্ক :- বৃহৎ পরিসরে গাঁজা পাচার ও অর্থপাচারের...

তৃণমূলের চাপে মালদায় পুলিশ পর্যবেক্ষক পরিবর্তন

জনতার কলম ওয়েবডেস্ক :- মালদা জেলার চারটি বিধানসভা কেন্দ্রে...

উত্তরাখণ্ডে ‘রেভিনিউ লোক আদালত’ উদ্বোধন, দ্রুত বিচারেই জোর ধামির

জনতার কলম ওয়েবডেস্ক :-উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি রাজ্যস্তরের...