পিজি পড়ুয়া চিকিৎসকের উপরে আক্রমণের প্রতিবাদে বিক্ষোভ

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পিজি পড়ুয়া চিকিৎসকের উপরে আক্রমণের প্রতিবাদ জানিয়ে প্রতিবাদ কর্মসূচী আগরতলা সরকারি মেডিক্যাল কলেজের পাঠরত পিজি পড়ুয়াদের। চলতি মাসের ১ তারিখ রাতের বেলা নিজের বাইক রাখতে গিয়ে আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ ও জিবি হাসপাতাল চত্বরে দুর্বৃত্তদের আক্রমণের শিকার হন তরুণ চিকিৎসক নিখিল এইচ। তিনি এজিএমসির পিজি পড়ুয়া।

দুর্বৃত্তদের আক্রমণে তার মাথায় আঘাত লাগে। এতে আহত হন তরুণ চিকিৎসক। জিবি হাসপাতালে তার চিকিৎসা করাতে হয়। ঘটনা জানিয়ে এনসিসি থানায় মামলা করা হয়েছে। পুলিশ এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে রবিবার। মুখ্যমন্ত্রীও অভিযুক্তদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন। পিজি পড়ুয়া আক্রান্তের প্রতিবাদ জানিয়ে সোমবার প্রতিবাদ বিক্ষোভ সংগঠিত করেন আগরতলা সরকারি মেডিক্যাল কলেজের ডাক্তারি ও পিজি পড়ুয়ারা।

তারা কলেজের সামনে বিক্ষোভে শামিল হন। তাদের দাবি অতিসত্বর অভিযুক্তদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তি দিতে হবে। পাশাপাশি এধরণের ঘটনা যাতে ভবিষ্যতে না হয় সেই পদক্ষেপ প্রশাসনকে নেওয়ার।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

কাফ ইনজুরিতে ভুগছেন ধোনি, শুরুর ম্যাচ মিস করার সম্ভাবনা

জনতার কলম স্পোর্টসডেস্ক :-আইপিএল ২০২৬-এর শুরুতেই বড় ধাক্কা চেন্নাই...

আইপিএল নিয়ে নরম অবস্থান, সম্প্রচারে নিষেধাজ্ঞা উঠল বাংলাদেশে

জনতার কলম স্পোর্টসডেস্ক :-বাংলাদেশে আসন্ন আইপিএল সম্প্রচার নিয়ে আর...

জম্মুতে প্রথম আন্তর্জাতিক হাফ ম্যারাথন, দৌড়াবে প্রায় ৪ হাজার প্রতিযোগী

জনতার কলম স্পোর্টসডেস্ক :-জম্মুতে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে...

মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন: ইরান-ইসরায়েল সংঘাতে যুক্ত হুতি, বাড়ছে উত্তেজনা

জনতার কলম ওয়েবডেস্ক:- মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমেই তীব্র আকার ধারণ...