পাচারকালে গরু বোঝাই একটি গাড়ি আটক এলাকাবাসীর হাতে

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পাচারকালে গরু বোঝাই একটি গাড়ি আটক করে এলাকাবাসী। গাড়িতে ভাঙচুর সহ গাড়ির চালক এবং সহ চালককে মারধোর করা হয়। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে কৈলাসহর ধনবিলাস তেরাপাশা এলাকাতে। শুক্রবার এই বিধায় কৈলাসহর থানার ওসি সুকান্ত সেন চৌধুরী জানান একটি গাড়ি ৫টি গরু নিয়ে ফটিকরায়ের দিক থেকে কৈলাসহারের উদ্দেশ্যে আসছিল। ধনবিলাস তেরাপাশা এলাকায় আসার পর গাড়িটিকে স্থানীয়রা আটক করে এবং গাড়িতে ভাঙচুর চালায়।

পাশাপাশি গাড়িতে থাকা গাড়ির চালক এবং সহ চালক যথাক্রমে নির্মল পাল এবং দিলওয়ার হোসেনকে মারধর করে। বর্তমানে ওরা ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসাধীন, তাদের বাড়ি ফটিকরায় থানা এলাকায়। কৈলাসহর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে একটি সুনির্দিষ্টমামলা নিয়ে তদন্ত শুরু করেছে। গরুগুলির মালিক বলে এখন পর্যন্ত কেউ দাবি করেনি। পাচারের জন্যে গরুগুলি নিয়ে যাওয়া হচ্ছিলো বলে অভিযোগ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

করবুকে বিজেপির শক্তি বৃদ্ধি, ৫২ পরিবারের ১৬৪ জনের যোগদান অবিন্দ্র রিয়াংয়ের সমর্থনে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- করবুক মন্ডলে আসন্ন...

জম্পুই জলায় বিজেপির শক্তি বৃদ্ধি, তিপ্রা মথা থেকে ১৪৯ ভোটারের যোগদান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ১৮ টাকার জলা...

ত্রিপুরার জল সংরক্ষণ ও সোলার উন্নয়ন ‘মন কি বাত’-এ প্রশংসিত: রাজীব ভট্টাচার্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর...

বাড়ি বাড়ি প্রচারে জোর, আলগাপুরে কর্মীদের নিয়ে মাঠে মন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আসন্ন ধর্মনগর বিধানসভা...