পশ্চিমবঙ্গ নির্বাচনে কংগ্রেসের বড় দায়িত্বে বিধায়ক সুদীপ রায় বর্মন

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কংগ্রেস দল সাংগঠনিক স্তরে বড়সড় পদক্ষেপ গ্রহণ করেছে। ত্রিপুরার প্রাক্তন মন্ত্রী ও কংগ্রেসের অন্যতম শীর্ষ নেতা সুদীপ রায় বর্মনকে পশ্চিমবঙ্গের জন্য AICC (অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি)-র সিনিয়র অবজারভার হিসেবে নিয়োগ করা হয়েছে।

এই নিয়োগ অবিলম্বে কার্যকর হবে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে। নির্বাচনের প্রস্তুতি, দলীয় সাংগঠনিক সমন্বয়, প্রার্থী নির্বাচন এবং মাঠপর্যায়ে কংগ্রেসের কৌশল বাস্তবায়নের ক্ষেত্রে সুদীপ রায় বর্মন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে মনে করা হচ্ছে।

দলীয় নেতৃত্বের মতে, সুদীপ রায় বর্মনের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এবং সংগঠন পরিচালনায় দক্ষতা পশ্চিমবঙ্গে কংগ্রেসের নির্বাচনী লড়াইকে আরও শক্তিশালী করবে। রাজ্য নেতৃত্ব ও কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে সেতুবন্ধনের কাজও তিনি দক্ষতার সঙ্গে সামলাবেন বলে আশাবাদী কংগ্রেস হাইকম্যান্ড।

এই নিয়োগকে ঘিরে কংগ্রেস শিবিরে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে এবং পশ্চিমবঙ্গে দলীয় সংগঠন আরও সক্রিয় হবে বলেই রাজনৈতিক মহলের ধারণা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ধুরন্ধর: দ্য রিভেঞ্জ—বিশ্বব্যাপী বক্স অফিসে ঝড়, এক সপ্তাহেই ১০৮৮ কোটির রেকর্ড

জনতার কলম ওয়েবডেস্ক :-আদিত্য ধর পরিচালিত এবং রণবীর সিং...

মঙ্গলখালি খুনে বড় সাফল্য, মূল অভিযুক্ত গ্রেপ্তার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলখালি খুনের ঘটনায়...

জেওর বিমানবন্দর উদ্বোধনে মোদির তোপ: সপা-কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ

জনতার কলম ওয়েবডেস্ক :-গৌতম বুদ্ধ নগরের জেওরে নয়ডা ইন্টারন্যাশনাল...

অস্ট্রেলিয়ায় তেল সংকটের আশঙ্কা, জ্বালানি নিরাপত্তায় নতুন পদক্ষেপ আলবানিজ সরকারের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের প্রভাব...