পরাধীন বাংলাদেশে রবীন্দ্রনাথের পৈতৃক ভিটেতে হামলা! উপদেষ্টার ভূমিকা নিয়ে প্রশ্ন

Date:

জনতার কলম ওয়েবডেস্ক :- মঙ্গলবার দুপুরে বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে অবস্থিত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত কাছারিবাড়িতে রবীন্দ্র ভিটেতে চলেছে ব্যাপক ভাঙচুর। তছনছ করা হয়েছে যাদুঘর। বেশ কিছু মূল্যবান সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানা যাচ্ছে। উন্মত্ত জনতার হাতে আক্রান্ত হয়েছেন মিউজিয়ামের ডিরেক্টর। ভাঙচুর পর্বের পর বাংলাদেশ প্রশাসনের তরফে এই বাড়িতে সাধারণের প্রবেশ আপাতত নিষিদ্ধ করা হয়েছে।

তবে এই ঘটনার পর প্রশাসনের ভূমিকা নিয়ে উঠে গিয়েছে প্রশ্ন। বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব বিভাগ ঘটনার তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আপাতত দর্শনার্থীদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে ‘কাছারিবাড়ি’ প্রাঙ্গণ।

উল্লেখ্য, গত ৮ জুন রবিবার, এক পর্যটক পরিবার নিয়ে শাহজাদপুরের কাচারিবাড়ি দর্শনে গিয়েছিলেন। সেখানে গেটের কর্মীদের সঙ্গে তাঁর পার্কিং ফি সংক্রান্ত বচসা হয়। অভিযোগ, তাঁকে অফিসঘরে আটকে রেখে মারধর করা হয়। এর জেরে স্থানীয় বাসিন্দারা প্রতিবাদে নামে। মানববন্ধনের পরে উত্তেজিত জনতা কাছারিবাড়ির অডিটোরিয়ামে হামলা চালায়, ভাঙচুর করে এবং এক পরিচালকের উপর শারীরিক হেনস্থা করে। বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই ঘটনায় তদন্তের জন্য একটি তিন সদস্যের কমিটি গঠন করেছে।

কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রত্নতত্ত্ব বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, “পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই কাছারিবাড়িতে দর্শনার্থীদের প্রবেশ সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কার্যত বন্ধ থাকবে স্থানটি। কাছারিবাড়ির তত্ত্বাবধায়ক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, “ঘটনা দুঃখজনক। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কাছারিবাড়ি বন্ধ থাকবে। তদন্ত কমিটি কাজ শুরু করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ধুরন্ধর: দ্য রিভেঞ্জ—বিশ্বব্যাপী বক্স অফিসে ঝড়, এক সপ্তাহেই ১০৮৮ কোটির রেকর্ড

জনতার কলম ওয়েবডেস্ক :-আদিত্য ধর পরিচালিত এবং রণবীর সিং...

মঙ্গলখালি খুনে বড় সাফল্য, মূল অভিযুক্ত গ্রেপ্তার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলখালি খুনের ঘটনায়...

জেওর বিমানবন্দর উদ্বোধনে মোদির তোপ: সপা-কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ

জনতার কলম ওয়েবডেস্ক :-গৌতম বুদ্ধ নগরের জেওরে নয়ডা ইন্টারন্যাশনাল...

অস্ট্রেলিয়ায় তেল সংকটের আশঙ্কা, জ্বালানি নিরাপত্তায় নতুন পদক্ষেপ আলবানিজ সরকারের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের প্রভাব...