পবিত্র বিধানসভায় দাঁড়িয়ে মিথ্যাচার করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী : নবারুণ 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মুখ্যমন্ত্রী ইউজিসি এর নির্দেশিকা অনুযায়ী কলেজগুলিতে শিক্ষক ও ছাত্রের অনুপাত নিয়ে পবিত্র বিধানসভায় দাঁড়িয়ে মিথ্যাচার করেছেন। এই অভিযোগ তুলেছে ডিওয়াইএফআই এর রাজ্য কমিটি। শুক্রবার আগরতলায় ছাত্র যুব ভবনে সংগঠনের রাজ্য সম্পাদক নবারুণ দেব বলেন, ইউজিসিএর নির্দেশিকা অনুযায়ী কলেজগুলিতে শিক্ষক ও ছাত্রের অনুপাত ২৫:১ রয়েছে ডিওয়াইএফআই চাইছে তা ২০:১ করার জন্যে।

আর রাজ্যের শিক্ষিত মুখ্যমন্ত্রী বিধানসভায় বলেছেন এই অনুপাত নাকি ৬০ : ১। এমন জ্বলন্ত মিথ্যাচার মুখ্যমন্ত্রী বিধানসভায় কি ভাবে করেন? প্রশ্ন তুলেন নবারুণ। তিনি আরো বলেন, রাজ্যে অধ্যাপকের সঙ্গে ছাত্রের আনুপাতিক হার ১১০ : ১। রাজ্যের বিভিন্ন দপ্তরে ৫০ হাজারের উপর শুন্য পদ রয়েছে বলে এদিনের সাংবাদিক সম্মেলনে বাম যুবরা অভিযোগ করেন।

এদিকে নেশা ও এইচআইভি এর বিরুদ্ধে সরকারের প্রচারমূলক কর্মসূচি নিয়েও প্রশ্ন তুলেন নবারুণ। বলেন শুধু নাচ, গান, আবৃত্তি,নাটক, ফ্লেক্স, খেলাধুলা দিয়ে নেশা মুক্ত করা যাবে না। নেশা কারবারের কিং পিনদের আটক ও নেশার বিরুদ্ধে সামাজিক গণ আন্দোলন গড়ে তোলার দাবি জানান।

তাছাড়া সম্প্রতি যুব মোর্চার অনুষ্ঠানে রবীন্দ্র ভবনে বিবেকানন্দের জন্মদিন ঘিরে আয়োজিত অনুষ্ঠানে যে নোংরা, কদর ও হিংসাত্মক ভাষায় বামেদের আক্রমণ করা হয়েছে তারও নিন্দা জানান নবারুণ। সাংবাদিক সম্মেলনে সংগঠনের রাজ্য সভাপতি পলাশ ভৌমিক সহ অন্যান্নরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

কাফ ইনজুরিতে ভুগছেন ধোনি, শুরুর ম্যাচ মিস করার সম্ভাবনা

জনতার কলম স্পোর্টসডেস্ক :-আইপিএল ২০২৬-এর শুরুতেই বড় ধাক্কা চেন্নাই...

আইপিএল নিয়ে নরম অবস্থান, সম্প্রচারে নিষেধাজ্ঞা উঠল বাংলাদেশে

জনতার কলম স্পোর্টসডেস্ক :-বাংলাদেশে আসন্ন আইপিএল সম্প্রচার নিয়ে আর...

জম্মুতে প্রথম আন্তর্জাতিক হাফ ম্যারাথন, দৌড়াবে প্রায় ৪ হাজার প্রতিযোগী

জনতার কলম স্পোর্টসডেস্ক :-জম্মুতে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে...

মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন: ইরান-ইসরায়েল সংঘাতে যুক্ত হুতি, বাড়ছে উত্তেজনা

জনতার কলম ওয়েবডেস্ক:- মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমেই তীব্র আকার ধারণ...