পথ দুর্ঘটনায় গুরুতর আহত দুই শিশুকন্যা, চিকিৎসার খোঁজখবর নিলেন প্রতিমা ভৌমিক

Date:

জনতার কলম আগরতলা প্রতিনিধি :- যোগেন্দ্রনগরের দত্তপাড়ায় সংঘটিত এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় গুরুতর আহত দুই শিশুকন্যাকে দেখতে শনিবার সকালে জিবিপি হাসপাতালে যান প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক।

হাসপাতালে পৌঁছে তিনি আহত শিশুদের শারীরিক অবস্থা ও চলমান চিকিৎসা প্রক্রিয়া সম্পর্কে কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি শিশুদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাঁদের খোঁজখবর নেন এবং এই কঠিন সময়ে পাশে থাকার আশ্বাস দেন।

প্রতিমা ভৌমিক চিকিৎসকদের প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা সহায়তা নিশ্চিত করার অনুরোধ জানান। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, চিকিৎসকদের প্রচেষ্টায় দ্রুতই শিশুদের অবস্থার উন্নতি হবে।

উল্লেখ্য, শুক্রবার যোগেন্দ্রনগরের দত্তপাড়ায় ঘটে যাওয়া ওই পথ দুর্ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। দুর্ঘটনায় গুরুতর আহত দুই শিশুকন্যা বর্তমানে জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ত্রিপুরার সৌর সাফল্যে প্রধানমন্ত্রীর স্বীকৃতি, বললেন বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ

জনতার কলম ওয়েবডেস্ক :- ত্রিপুরার দুর্গম জনজাতি অধ্যুষিত এলাকায়...

‘রাজনীতি নয়, ঐক্য প্রয়োজন’—মন কি বাতে মোদির বার্তা

জনতার কলম ওয়েবডেস্ক :- ‘মন কি বাত’ অনুষ্ঠানে দেশবাসীর...

জ্বালানি সংকটে শ্রীলঙ্কার পাশে ভারত, ৩৮ হাজার মেট্রিক টন তেল পাঠালো দিল্লি

জনতার কলম ওয়েবডেস্ক :- জ্বালানি সরবরাহে সংকটে পড়া শ্রীলঙ্কার...

তেহরানে ইরানের সামরিক ঘাঁটিতে ইসরায়েলের ব্যাপক হামলা

জনতার কলম ওয়েবডেস্ক :- ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রীয় অংশে...