নেশা নয়, চাকরি দাও স্লোগানকে সামনে রেখে রাজ্য জুড়ে আন্দোলনে নামছে যুব কংগ্রেস

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের প্রতিটি দপ্তরে প্রচুর সংখ্যক শুন্যপদ পড়ে রয়েছে। তাই দ্রুত যাতে সরকারি সমস্ত দপ্তরের শূন্যপদ গুলি পূরণ করা হয়।আউট সোর্সিং প্রথায় নিয়োগ বন্ধ করতে হবে। রবিবার সাংবাদিক সম্মেলনে এই দাবি জানান ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি নীল কমল সাহা। এদিন প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করেন যুব কংগ্রেস সভাপতি নীল কমল সাহা।

সঙ্গে ছিলেন অন্যান্য নেতৃত্ব। যুব কংগ্রেস সভাপতি সরকারের সমালোচনা করে অভিযোগ করেন, বেকারদের চাকরি না দিয়ে শত শত যুবক- যুবতীদের হাতে নেশা তুলে দিচ্ছে। রাজ্যের আইন-শৃঙ্খলার প্রসঙ্গ টেনেও সরকারকে নিশানা করেন। যুব কংগ্রেস রাজ্য জুড়ে আন্দোলনে নামছে নেশা নয়, চাকরি দাও স্লোগানে।

সোমবার থেকে শুরু হবে আন্দোলন সূচী। ২৯ অক্টোবর পর্যন্ত চলবে এই কর্মসূচী। প্রথম দিন সদর জেলায় হবে এই কর্মসূচী। একথা জানান যুব কংগ্রেস সভাপতি। তাদের এই আন্দোলনকে শক্ত করতে যুবকদের এগিয়ে আসার আহ্বান জানান যুব কংগ্রেস সভাপতি নীল কমল সাহা। তিনি অভিযোগ করেন বেকারদের কাজ দিতে ব্যর্থ সরকার।

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ধুরন্ধর: দ্য রিভেঞ্জ—বিশ্বব্যাপী বক্স অফিসে ঝড়, এক সপ্তাহেই ১০৮৮ কোটির রেকর্ড

জনতার কলম ওয়েবডেস্ক :-আদিত্য ধর পরিচালিত এবং রণবীর সিং...

মঙ্গলখালি খুনে বড় সাফল্য, মূল অভিযুক্ত গ্রেপ্তার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলখালি খুনের ঘটনায়...

জেওর বিমানবন্দর উদ্বোধনে মোদির তোপ: সপা-কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ

জনতার কলম ওয়েবডেস্ক :-গৌতম বুদ্ধ নগরের জেওরে নয়ডা ইন্টারন্যাশনাল...

অস্ট্রেলিয়ায় তেল সংকটের আশঙ্কা, জ্বালানি নিরাপত্তায় নতুন পদক্ষেপ আলবানিজ সরকারের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের প্রভাব...