জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নেশাগ্রস্ত অবস্থায় এক বৃদ্ধা মহিলাকে মারধর। মারধর করা হয়েছে বৃদ্ধার ভাই ও ছেলেকে। ঘটনা বিশালগড় থানাধীন গকুলনগর এলাকায়। প্রতিবেশীর হাতে রক্তাক্ত হলেন বৃদ্ধা মহিলা। বুধবার রাতে নেশগ্রস্ত অবস্থায় এলাকায় তান্ডব চালায় মরন দাস, জীবন দাস এবং প্রসেনজিৎ দাস নামে তিন যুবক। বৃদ্ধা ফুলন ঘোষ তাদের ডাক দিতেই বৃদ্ধার উপর ঝাঁপিয়ে পড়ে নেশাগ্রস্ত দুর্বৃত্তরা।
তাদের আক্রমণের শিকার হন কৃষ্ণ লাল দাস নামে বৃদ্ধার এক ভাই। শুধু তাই নয়, বৃদ্ধা ফুলন ঘোষ এর ছেলেকেও মারধর করা হয়েছে। অভিযোগ এলাকার মরন দাস, জীবন দাস এবং প্রসেনজিৎ দাস বরাবরই বিভিন্ন অসামাজিক কাজের সঙ্গে যুক্ত। প্রতিবেশীদের সঙ্গে প্রায়ই ঝগড়া মারামারিতে জড়িয়ে পড়ে।
আক্রান্ত মহিলা অভিযুক্তদের নাম ধাম দিয়ে বিশালগড় মহিলা থানায় অভিযোগ দায়ের করেছেন। বৃদ্ধার পরিবারের সদস্যরা অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি তুলেছেন। পুলিশ এই দুষ্কৃতীদের বিরুদ্ধে কি পদক্ষেপ নেয় সেটাই দেখার।