নিজের শরীর-মনকে সুস্থ রাখতে প্রতিনিয়ত যোগা করতে হবে: পর্যটনমন্ত্রী

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- যোগা আমাদের মানসিক ও শারীরিক সুস্বাস্থ্যের জন্য এক অনবদ্য ক্রিয়া। সমাজের সকল অংশের মানুষকে প্রতিনিয়ত যোগা করা এবং নিজের শরীর-মনকে সুস্থ রাখতে হবে। শনিবার খোয়াই জেলার সিন্থেটিক টার্ফ ফুটবল‌ ময়দানে আয়োজিত ১১তম আন্তর্জাতিক যোগা দিবস শীর্ষক অনুষ্ঠানে একথা বলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। 

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে যোগা বিশ্বব্যাপী স্বীকৃতি পেয়েছে, প্রতি বছর আন্তর্জাতিক যোগ দিবসের একটি থিম থাকে। “এ বছরের থিম হল এক পৃথিবী, এক স্বাস্থ্য। প্রধানমন্ত্রী মোদী ছাড়া কোনও দেশই পৃথিবী নিয়ে ভাবে না। ২০১৪ সালের সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতিসংঘের সামনে ২১ জুনকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে উদযাপনের প্রস্তাব করেছিলেন।

এর পরপরই, তিন মাসের মধ্যে, জাতিসংঘে এই প্রস্তাব উত্থাপিত হয় এবং ১৭৭টি দেশ থেকে সমর্থন পাওয়া যায়। তারপর থেকে, আমরা এই দিনটি উদযাপন করছি,”। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে যোগা যেভাবে বিশ্বব্যাপী স্বীকৃতি পেয়েছে, তারও ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি এদিন অনুষ্ঠানে সকল অংশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে যোগাভ্যাস করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ধুরন্ধর: দ্য রিভেঞ্জ—বিশ্বব্যাপী বক্স অফিসে ঝড়, এক সপ্তাহেই ১০৮৮ কোটির রেকর্ড

জনতার কলম ওয়েবডেস্ক :-আদিত্য ধর পরিচালিত এবং রণবীর সিং...

মঙ্গলখালি খুনে বড় সাফল্য, মূল অভিযুক্ত গ্রেপ্তার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলখালি খুনের ঘটনায়...

জেওর বিমানবন্দর উদ্বোধনে মোদির তোপ: সপা-কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ

জনতার কলম ওয়েবডেস্ক :-গৌতম বুদ্ধ নগরের জেওরে নয়ডা ইন্টারন্যাশনাল...

অস্ট্রেলিয়ায় তেল সংকটের আশঙ্কা, জ্বালানি নিরাপত্তায় নতুন পদক্ষেপ আলবানিজ সরকারের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের প্রভাব...