নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য,  পরিবারের অভিযোগ খুন করা হয়েছে 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য। পরিবারের অভিযোগ এটি খুন। মামলা নিয়ে ঘটনার তদন্ত করছে এনসিসি থানার পুলিশ। রাজধানীর খেজুরবাগানস্থিত ব্রাহ্মণ পাড়া এলাকার বাসিন্দা রনি লস্কর। পেশায় সে একজন দিনমজুর ছিল। ৬ নভেম্বর ছট পূজা শেষে সে বাড়ি থেকে বের হয়। তারপর সে আর বাড়িতে ফিরে যায়নি। পরিবারের পক্ষ থেকে ৮ নভেম্বর এনসিসি থানায় মিসিং ডায়েরি করা হয়।

এরই মধ্যে রবিবার বিকাল থেকে এলাকার লোকজন দুর্গন্ধ পাচ্ছিলেন। তারপর রাতের বেলায় এলাকার লোকজন দুর্গন্ধের উৎসস্থল খোঁজা শুরু করে। তখনই এলাকাবাসি নেপাল বিশ্বাসের পরিত্যক্ত বাড়ির সীমানায় রনির অর্ধ পচা মৃতদেহ দেখতে পায়। খবর দেওয়া হয় এনসিসি থানার পুলিশকে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়।

পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়। এক পুলিশ অফিসার জানান মৃতদেহে কোন ধরনের আঘাতের চিহ্ন রয়েছে কিনা বোঝা যাচ্ছে না। কারন মৃতদেহে পচন ধরেছে। ময়না তদন্তের রিপোর্ট আসলে রনি লস্করের মৃত্যুর আসল কারন জানা যাবে।

মৃতের পরিবারের অভিযোগ রনি লস্করকে হত্যা করা হয়েছে। রঞ্জন রায় নামে এক ব্যক্তির বিরুদ্ধে তিনি খুনের অভিযোগ তুলেন। কারন রনি ৬ নভেম্বর রঞ্জন রায়ের সাথে কোন এক জায়গায় যাবে বলে বাড়ি থেকে বেরিয়েছে। রঞ্জন রায়ের বিরুদ্ধে আগেও খুনের অভিযোগ রয়েছে। পুলিশ মামলা নিয়ে ঘটনার তদন্ত করছে।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ধুরন্ধর: দ্য রিভেঞ্জ—বিশ্বব্যাপী বক্স অফিসে ঝড়, এক সপ্তাহেই ১০৮৮ কোটির রেকর্ড

জনতার কলম ওয়েবডেস্ক :-আদিত্য ধর পরিচালিত এবং রণবীর সিং...

মঙ্গলখালি খুনে বড় সাফল্য, মূল অভিযুক্ত গ্রেপ্তার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলখালি খুনের ঘটনায়...

জেওর বিমানবন্দর উদ্বোধনে মোদির তোপ: সপা-কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ

জনতার কলম ওয়েবডেস্ক :-গৌতম বুদ্ধ নগরের জেওরে নয়ডা ইন্টারন্যাশনাল...

অস্ট্রেলিয়ায় তেল সংকটের আশঙ্কা, জ্বালানি নিরাপত্তায় নতুন পদক্ষেপ আলবানিজ সরকারের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের প্রভাব...