নারীদের উপর নির্যাতন,অত্যাচার ও শ্লীলতাহানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল গণতান্ত্রিক নারী সমিতির 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নারী নির্যাতন, নারীদের উপর অত্যাচার ও শ্লীলতাহানির প্রতিবাদে শনিবার রাজধানীতে বিক্ষোভ মিছিলে বের হয় সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি। এদিনের মিছিলটি রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে প্যারাডাইস চৌমুহনীতে এসে মিলিত হয়। এদিনের মিছিলে উপস্থিত ছিলেন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির রাজ্য সম্পাদিকা স্বপ্ন দত্ত। এদিন তিনি সংবাদ মাধ্যমকে জানান রাজ্যের ডবল ইঞ্জিনের সরকার রাজ্যে নারী গঠিত অপরাধ দমনে ব্যর্থ , কেননা যারাই এ ধরণের অপরাধ করছে তাদের বিরুদ্ধে রাজ্যের পুলিশ প্রশাসন কঠোর পদক্ষেপ নিতে পারছেনা , তাই এ সুযোগকে কাজে লাগিয়ে অপরাধীরা আরো বেশি করে এ ধরণের ন্যাকারজনক ঘটনা ঘটিয়ে চলেছেন। তাছাড়া এদিনের বিক্ষোভ মিছিল থেকে নারী সমিতি দাবি তুলে যে এ ধরণের ঘটনার সাথে যারা জড়িত রয়েছে তাদেরকে চিহ্নিত করে আটক করে কঠোর ব্যবস্থা গ্রহণের , তা না হলে আগামীদিনে আরো বৃহত্তর আন্দোলনে নামবে নারী সমিতি বলে হুঁশিয়ারি দেন। এদিনের মিছিলে নারী সমিতির মা বোনেদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

করবুকে বিজেপির শক্তি বৃদ্ধি, ৫২ পরিবারের ১৬৪ জনের যোগদান অবিন্দ্র রিয়াংয়ের সমর্থনে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- করবুক মন্ডলে আসন্ন...

জম্পুই জলায় বিজেপির শক্তি বৃদ্ধি, তিপ্রা মথা থেকে ১৪৯ ভোটারের যোগদান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ১৮ টাকার জলা...

ত্রিপুরার জল সংরক্ষণ ও সোলার উন্নয়ন ‘মন কি বাত’-এ প্রশংসিত: রাজীব ভট্টাচার্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর...

বাড়ি বাড়ি প্রচারে জোর, আলগাপুরে কর্মীদের নিয়ে মাঠে মন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আসন্ন ধর্মনগর বিধানসভা...