নাবালিকা নির্যাতন চেষ্টায় অভিযুক্ত গ্রেপ্তার: যৌথ অভিযানে সফল পুলিশ

Date:

জনতার কলম আগরতলা প্রতিনিধি :- নাবালিকা কন্যাকে শ্লীলতাহানি ও অনৈতিক কাজে লিপ্ত হওয়ার অভিযোগে গ্রেপ্তার হলেন ৫৫ বছরের এক বৃদ্ধ। ধৃতের নাম জহর মিয়া। গোপন সূত্রের ভিত্তিতে বোধজং নগর থানার অন্তর্গত পশ্চিম নোয়াবাধি আমতলী এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।

ঘটনাটি ঘটেছে গত ১ ডিসেম্বর ২০২৫ ইং বিকেলবেলা। অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত জহর মিয়া এক নাবালিকা কন্যার প্রতি শ্লীলতাহানির চেষ্টা চালান। ঘটনার পরই নাবালিকার পরিবার সোনামুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে নতুন BNS ধারায় এবং পক্সো আইনের অধীনে মামলা রুজু করা হয়।

পরবর্তী সময়ে সোনামুড়া থানা, আমতলী থানা এবং বোধজং নগর থানার কর্মকর্তারা যৌথভাবে অভিযুক্তকে গ্রেপ্তারের উদ্যোগ নেন। তিন থানার সমন্বিত অভিযানে শেষ পর্যন্ত পশ্চিম নোয়াবাধি আমতলী এলাকা থেকে ধৃতকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত জহর মিয়াকে আজ মহামান্য আদালতে সোপর্দ করা হবে। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নাবালিকা সুরক্ষা আইন অনুযায়ী মামলাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ধুরন্ধর: দ্য রিভেঞ্জ—বিশ্বব্যাপী বক্স অফিসে ঝড়, এক সপ্তাহেই ১০৮৮ কোটির রেকর্ড

জনতার কলম ওয়েবডেস্ক :-আদিত্য ধর পরিচালিত এবং রণবীর সিং...

মঙ্গলখালি খুনে বড় সাফল্য, মূল অভিযুক্ত গ্রেপ্তার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলখালি খুনের ঘটনায়...

জেওর বিমানবন্দর উদ্বোধনে মোদির তোপ: সপা-কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ

জনতার কলম ওয়েবডেস্ক :-গৌতম বুদ্ধ নগরের জেওরে নয়ডা ইন্টারন্যাশনাল...

অস্ট্রেলিয়ায় তেল সংকটের আশঙ্কা, জ্বালানি নিরাপত্তায় নতুন পদক্ষেপ আলবানিজ সরকারের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের প্রভাব...