নরেন্দ্র মোদী না থাকলে দেড়শ আসনও পাবে না বিজেপি: নিশিকান্ত

Date:

জনতার কলম ওয়েবডেস্ক :- নরেন্দ্র মোদী না থাকলে দেড়শ আসনও পাবে না বিজেপি- এমনই মনে করছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। এক সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, আগামী অন্তত ১৫-২০ বছরের নেতা হিসেবে তিনি মোদীকেই দেখছেন। এর আগে বিরোধীরাও মোদী-নির্ভর বিজেপি নিয়ে সুর চড়িয়েছে। বিরোধীদের মতে, সাম্প্রতিক অতীতে আরএসএসের প্রভাব ছেড়ে বেরতে শুরু করেছে বিজেপি।

গোড্ডার বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে বলেন, ‘২০১৪ সালে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর বিজেপির একটা নতুন ভোটব্যাঙ্ক তৈরি হয়েছে। সেই ভোটব্যাঙ্ক আগে বিজেপির ছিল না। বিশেষ করে গরীব শ্রেণির মানুষের সমর্থন বিজেপির দিকে ঘুরে গিয়েছে। সেই আস্থা এখনও অটুট। মোদীর প্রতি ওই ভোটারদের আস্থা আছে বলেই তিনি তিনবারের প্রধানমন্ত্রী।’

ওয়াকিবহাল মহলের মতে, গোড্ডার বিজেপি সাংসদ নিশিকান্তর এই বার্তা আসলে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের উদ্দেশে। কেননা কিছুদিন আগেই এক অনুষ্ঠানে মোহন ভাগবত বলেন, ‘যখন ৭৫ বছর বয়সে আপনাকে কেউ অত্যন্ত উৎসাহের সঙ্গে অভিনন্দন জানাতে আসবে, তখনই বুঝে যাবেন এবার আপনাকে থামতে হবে। অন্যের জন্য কাজের জায়গা ছেড়ে দিতে হবে।’ মোদীর উদ্দেশেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ প্রধানের এই বার্তা বলে ধরে নিয়েছিল রাজনৈতিক মহল।

তাই বিশেষজ্ঞদের একাংশ মনে করেন, বিজেপিতে মোদীর গুরুত্ব কমিয়ে আসতে চায় আরএসএস। অন্যদিকে, বিজেপির নেতৃত্ব এখনও মোদীর উপরই ভরসা রাখতেই আগ্রহী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

করবুকে বিজেপির শক্তি বৃদ্ধি, ৫২ পরিবারের ১৬৪ জনের যোগদান অবিন্দ্র রিয়াংয়ের সমর্থনে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- করবুক মন্ডলে আসন্ন...

জম্পুই জলায় বিজেপির শক্তি বৃদ্ধি, তিপ্রা মথা থেকে ১৪৯ ভোটারের যোগদান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ১৮ টাকার জলা...

ত্রিপুরার জল সংরক্ষণ ও সোলার উন্নয়ন ‘মন কি বাত’-এ প্রশংসিত: রাজীব ভট্টাচার্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর...

বাড়ি বাড়ি প্রচারে জোর, আলগাপুরে কর্মীদের নিয়ে মাঠে মন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আসন্ন ধর্মনগর বিধানসভা...