দিল্লির আইটিপিও কমপ্লেক্স, উদ্বোধনে পুজোপাঠ প্রধানমন্ত্রীর

Date:

জনতার কলম ওয়েবডেস্ক :- আগামী সেপ্টেম্বর মাসে জি-২০ বৈঠক হতে চলেছে দিল্লির আইটিপিও কমপ্লেক্সে। তার আগে কয়েক কোটি টাকা খরচে নতুন রূপে সাজিয়ে তোলা হয়েছে ওই কমপ্লেক্সকে। বুধবার ভোল বদলে যাওয়া প্রগতি ময়দানের ওই কমপ্লেক্স উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সূত্রে কমপ্লেক্স চত্বরে যজ্ঞ ও পুজোয় অংশ নিলেন তিনি। এদিন আইটিপিও কমপ্লেক্সের নির্মাণকর্মীদের সংবর্ধনা দেওয়া হবে।বুধবার সকাল ১০টা নাগাদ আইটিপিও কমপ্লেক্সে যজ্ঞ ও পুজোর আয়োজন হয়। সেখানেই অংশ নেন মোদি। যদিও মূল উদ্বোধনী অনুষ্ঠান হবে সন্ধে সাড়ে ৬টা নাগাদ। সেই অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসেবে থাকবেন প্রধানমন্ত্রী। মোদির হাতেই জি-২০ স্ট্যাম্প ও কয়েনের উন্মোচন হবে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, এবারের জি-২০-র সভাপতিত্বের দায়িত্ব পেয়েছে ভারত। দেশের একাধিক প্রান্তেই জি-২০-র বিভিন্ন বৈঠক হচ্ছে। তার মধ্যে রয়েছে জম্মু-কাশ্মীরও। চিন ও পাকিস্তানের আপত্তিতে যা নিয়ে বিতর্ক হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ধুরন্ধর: দ্য রিভেঞ্জ—বিশ্বব্যাপী বক্স অফিসে ঝড়, এক সপ্তাহেই ১০৮৮ কোটির রেকর্ড

জনতার কলম ওয়েবডেস্ক :-আদিত্য ধর পরিচালিত এবং রণবীর সিং...

মঙ্গলখালি খুনে বড় সাফল্য, মূল অভিযুক্ত গ্রেপ্তার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলখালি খুনের ঘটনায়...

জেওর বিমানবন্দর উদ্বোধনে মোদির তোপ: সপা-কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ

জনতার কলম ওয়েবডেস্ক :-গৌতম বুদ্ধ নগরের জেওরে নয়ডা ইন্টারন্যাশনাল...

অস্ট্রেলিয়ায় তেল সংকটের আশঙ্কা, জ্বালানি নিরাপত্তায় নতুন পদক্ষেপ আলবানিজ সরকারের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের প্রভাব...