প্রধানমন্ত্রী চড়লেন মেট্রোতে,ছাত্রছাত্রীদের সাথে গল্পও করছেন প্রধানমন্ত্রী

Date:

জনতার কলম ওয়েবডেস্ক :- বছর ঘুরলেই লোকসভা ভোট। তার আগে রয়েছে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন। ২০২৪- এ ক্ষমতার অলিন্দে থাকতে মরিয়া গেরুয়া শিবির। নির্বাচনকে পাখির চোখ করেই কি জনসংযোগের কাজ শুরু করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? শুক্রবার তিনি ধরা দিলেন জনতার মাঝে। স্টেশনে গিয়ে টিকিট কেটে উঠে বসলেন মেট্রোতে।

শুধু তাই নয়, চলন্ত ট্রেনে সহযাত্রীদের সঙ্গে খোশ মেজাজে গল্পও করলেন তিনি। যেন কোনও সাধারণ যাত্রী। এক লহমায় দেখে বোঝার উপায় নেই, ইনি ভারতের প্রধানমন্ত্রী। তবে তাঁর নাম যে নরেন্দ্র মোদী। চমক দিতে তিনি বরাবরই পছন্দ করেন। শুক্রবার সকালেও তেমনই চমক দিলেন মেট্রো যাত্রীদের।

শুক্রবার দিল্লি বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে যোগ দেওয়ার তাঁর। পূর্ব নির্ধারিত সময় সূচি মেনেই সেখানে পৌঁছন প্রধানমন্ত্রী মোদী। তবে এদিন আর নিজের ভিভিআইপি গাড়ির কনভয় নিয়ে নয়, বরং তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ে গেলেন সাধারণ যাত্রীদের মতো মেট্রোয় চেপে। সহযাত্রীদের সঙ্গে কথাও বলেন তিনি। তবে এটাই প্রথম নয়। আর আগেও মেট্রোয় চেপেছেন নমো। তবে সেগুলি ছিল মেট্রোর উদ্বোধনী অনুষ্ঠান। এভাবে কর্মব্যস্ত সময়ে হঠাত্‍ করে মেট্রোতে উঠে পড়তে আগে দেখা যায়নি প্রধানমন্ত্রীকে।

উল্লেখ্য, শুক্রবার দিল্লি বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ অনুষ্ঠানে প্রধান অতিথির আসনে ছিলেন নমো। বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেওয়ার আগে পড়ুয়াদের সঙ্গে আলাদা করে কথাও বলেন তিনি। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকেও আলাদা করে পড়ুয়াদের সঙ্গে কথা বলতে দেখা যায়। তবে মোদীর এই সফর ঘিরে বিক্ষোভের একটা আশঙ্কা থাকায় একাধিক নির্দেশিকা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে বিশ্ববিদ্যালয়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

করবুকে বিজেপির শক্তি বৃদ্ধি, ৫২ পরিবারের ১৬৪ জনের যোগদান অবিন্দ্র রিয়াংয়ের সমর্থনে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- করবুক মন্ডলে আসন্ন...

জম্পুই জলায় বিজেপির শক্তি বৃদ্ধি, তিপ্রা মথা থেকে ১৪৯ ভোটারের যোগদান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ১৮ টাকার জলা...

ত্রিপুরার জল সংরক্ষণ ও সোলার উন্নয়ন ‘মন কি বাত’-এ প্রশংসিত: রাজীব ভট্টাচার্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর...

বাড়ি বাড়ি প্রচারে জোর, আলগাপুরে কর্মীদের নিয়ে মাঠে মন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আসন্ন ধর্মনগর বিধানসভা...