দেশের বিকাশের নতুন যাত্রা নরেন্দ্র মোদির মাধ্যমে মানুষ দেখতে পারছে: মুখ্যমন্ত্রী

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ২০১৪ সালের আগে ছিল দুর্নীতি, সন্ত্রাসবাদ ও নিজের লোকেদের পাইয়ে দেওয়া। আর এখন রেসপনসিভ, রেস্পন্সিবল, একাউন্টেবল, রিফর্ম -ট্রান্সফর্ম, পাবলিক পার্টিসিপেশন এর সরকার চলছে। নরেন্দ্র মোদী সরকারের ১১ বছর পূর্তি উপলক্ষে এই কথাগুলি বলেন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী তার ১১ বছর মেয়াদ কালের মধ্যে কি কি কাজ করেছেন তা নিয়ে ব্যাপক প্রচারে যাচ্ছে বিজেপি।

প্রতিটি মণ্ডলস্তর পর্যন্ত প্রচার নিয়ে যাওয়া হবে। বিগত ১১ বছরের সাফল্য তুলে ধরতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন, বিকশিত ভারতের অমৃত কাল, সেবা ও সুশাসন গরীব কল্যাণে এবং স্বসক্ত ও সুরক্ষিত ভারত এই তিনটি মূল বিষয়কে প্রাধান্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাজ করছেন। মোদী যা বলেন তা করেন। এই ১১ বছর হলো দেশের জন্যে অমৃত কাল।

দেশের অন্তিম ব্যক্তি পর্যন্ত আর্থ সামাজিক উন্নয়নে সরকার কাজ করছে। আগে শুধু মুখে বলা হতো। এখন কাজ হয়। বিকাশের নতুন যাত্রা নরেন্দ্র মোদির মাধ্যমে মানুষ দেখতে পারছে। মঙ্গলবার প্রদেশ বিজেপির কার‍্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বিগত ১১ বছরে সরকারের সাফল্য ও উন্নয়নের চিত্র তুলে ধরেন। মুখ্যমন্ত্রী বলেন, আগে উত্তর পূর্বাঞ্চলে উন্নয়ন ছিল না। সন্ত্রাসবাদের আতুর ঘর ছিল।

মোদী উত্তর পূর্বাঞ্চলের ৭ টি রাজ্যের সঙ্গে সিকিমকেও যুক্ত করে। অষ্ট লক্ষী করেছেন। প্রধানমন্ত্রী হিরা মডেল দিয়েছেন। বিনিয়োগকারীরা আসছেন। ২০১৪ সালের আগে ছিল দুর্নীতি, সন্ত্রাসবাদ ও নিজের লোকেদের পাইয়ে দেওয়া। আর এখন রেসপনসিভরেস্পন্সিবল, একাউন্টেবল, রিফর্ম ট্রান্সফর্ম, পাবলিক পার্টিসিপেশন এর সরকার চলছে।

বিরোধীরা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করে। তাই মুখ্যমন্ত্রী আগে কি ছিল তা দেখার জন্যে মাঝে মধ্যে পিছনের দিকে তাকানোর পরামর্শ দেন। কাশ্মীরে ৩৭০ ধারা, ওয়াকফ আইন সংশোধন, মাওবাদী দমন, অপারেশন সিঁদুর সবই উঠে আসে মুখ্যমন্ত্রীর বক্তব্যে। বিগত ১১ বছরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে উন্নয়নের চিত্রও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। বলেন, বিকাশের নতুন যাত্রা মোদির মাধ্যমে দেখতে পাচ্ছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ধুরন্ধর: দ্য রিভেঞ্জ—বিশ্বব্যাপী বক্স অফিসে ঝড়, এক সপ্তাহেই ১০৮৮ কোটির রেকর্ড

জনতার কলম ওয়েবডেস্ক :-আদিত্য ধর পরিচালিত এবং রণবীর সিং...

মঙ্গলখালি খুনে বড় সাফল্য, মূল অভিযুক্ত গ্রেপ্তার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলখালি খুনের ঘটনায়...

জেওর বিমানবন্দর উদ্বোধনে মোদির তোপ: সপা-কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ

জনতার কলম ওয়েবডেস্ক :-গৌতম বুদ্ধ নগরের জেওরে নয়ডা ইন্টারন্যাশনাল...

অস্ট্রেলিয়ায় তেল সংকটের আশঙ্কা, জ্বালানি নিরাপত্তায় নতুন পদক্ষেপ আলবানিজ সরকারের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের প্রভাব...