দেশের প্রধানমন্ত্রীর তৃতীয় বারের জয় নিশ্চিত করতে রাজ্য বিজেপির বিস্তারক প্রশিক্ষণ কর্মশালা

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে অনেক আগে থেকেই মাঠে নেমে পড়েছিল শাসক দল বিজেপি। অঙ্গীকার ছিল একটাই রাজ্যের দুটি লোকসভা আসনে বিপুল ভোটে জয়ী করে পুনরায় প্রধানমন্ত্রীর মসনদে নরেন্দ্র দামোদর দাস মোদিকে বসানো। সেদিকে লক্ষ্য রেখেই বিভিন্ন রকমের কর্মসূচি পালন করে আসছে ভারতীয় জনতা পার্টি, তারই অঙ্গ হিসাবে বৃহস্পতিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে অনুষ্ঠিত হলো লোকসভা নির্বাচন বিস্তারক প্রশিক্ষণ বর্গ।এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা: মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, এবং ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বি এল সন্তোষ সহ অন্যান্য নেতৃত্বরা। এদিন সংবাদমাধ্যমকে সংগঠনের এক নেতৃত্ব জানান আজকের এই একদিনের কর্মশালায় সংগঠনের বিস্তার লাভের উদ্দেশ্যে ৬২ জন বিস্তারককে প্রশিক্ষণ প্রদান করা হবে, যার মধ্য দিয়ে রাজ্যের দুটি লোকসভা আসনে বিপুল ভোটে জয়ী হওয়া যায়। এদিনের কর্মশালাকে কেন্দ্র করে উপস্থিত বিস্তারকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষণীয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

করবুকে বিজেপির শক্তি বৃদ্ধি, ৫২ পরিবারের ১৬৪ জনের যোগদান অবিন্দ্র রিয়াংয়ের সমর্থনে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- করবুক মন্ডলে আসন্ন...

জম্পুই জলায় বিজেপির শক্তি বৃদ্ধি, তিপ্রা মথা থেকে ১৪৯ ভোটারের যোগদান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ১৮ টাকার জলা...

ত্রিপুরার জল সংরক্ষণ ও সোলার উন্নয়ন ‘মন কি বাত’-এ প্রশংসিত: রাজীব ভট্টাচার্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর...

বাড়ি বাড়ি প্রচারে জোর, আলগাপুরে কর্মীদের নিয়ে মাঠে মন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আসন্ন ধর্মনগর বিধানসভা...