দুর্গা পূজাকে সামনে রেখে এলাকার মায়েদেরকে বস্রদান করলেন মুখ্যমন্ত্রী 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দুর্গা পুজাতে সকলের মুখে যেন হাসি ফুটে, সকলে যেন আনন্দে মেতে উঠে তার জন্য বস্ত্র বিতরণ এলাকার মহিলাদের মধ্যে। দুর্গা পূজাকে সামনে রেখে এলাকার মায়েদের হাতে উপহার দেওয়া হয়েছে।শুক্রবার নিজ বিধানসভা কেন্দ্রে মহিলাদের হাতে বস্ত্র তুলে দিয়ে একথা বললেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।

এদিন ভারতীয় জনতা পার্টি টাউন বড়দোয়ালি মণ্ডলের উদ্যোগে আগরতলা পুর নিগমের ৩৪ নং ওয়ার্ডে হয় বস্ত্র দান। শুক্রবার এক অনুষ্ঠানের মধ্যদিয়ে এই বস্ত্র বিতরণ করা হয়। বস্ত্র বিতরণ অনুষ্ঠান উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, কর্পোরেটর জাহ্নবি দাস, টাউন বড়দোয়ালি মণ্ডলের সভাপতি সঞ্জয় সাহা সহ অন্যান্যরা।

উপস্থিত অতিথিরা এলাকার মহিলাদের হাতে দুর্গা পূজাকে সামনে রেখে বস্ত্র তুলে দেন। পূজা উপলক্ষে নতুন বস্ত্র পেয়ে খুশি মহিলারা। কারণ দুর্গা পূজার সময়ে সকলে আনন্দে মেতে উঠতে চায়।কিন্তু সকলের পক্ষে নতুন বস্ত্র কেনা সম্ভব হয় না। তাই এই সময়ে বিভিন্ন সংস্থা, সংগঠন এগিয়ে আসে দুঃস্থদের মধ্যে বস্ত্র বিলি করে উৎসবের আনন্দ ভাগ করে নিতে।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

অস্ট্রেলিয়ায় তেল সংকটের আশঙ্কা, জ্বালানি নিরাপত্তায় নতুন পদক্ষেপ আলবানিজ সরকারের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের প্রভাব...

ইন্ডিগো বিমানের জরুরি অবতরণে সরব রেণুকা, এয়ারলাইন্সের নিরাপত্তা নিয়ে প্রশ্ন

জনতার কলম ওয়েবডেস্ক :- ইন্ডিগো বিমানের ইঞ্জিন বিকল হয়ে...

ত্রিপুরায় মাদক ও মানি লন্ডারিং চক্রে ইডির কড়া পদক্ষেপ

জনতার কলম ওয়েবডেস্ক :- বৃহৎ পরিসরে গাঁজা পাচার ও অর্থপাচারের...

তৃণমূলের চাপে মালদায় পুলিশ পর্যবেক্ষক পরিবর্তন

জনতার কলম ওয়েবডেস্ক :- মালদা জেলার চারটি বিধানসভা কেন্দ্রে...